স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৬

বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক ‘অর্ডার অব সিভিল ম্যারিট’ পেয়েছেন। স্পেন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ প্রতিমন্ত্রীকে এ পদক প্রদান করেন।

প্রতিমন্ত্রীর হাতে সনদপত্র তুলে দিচ্ছেন স্পেনের রাষ্ট্রদূত রবিবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। স্পেন দূতাবাসে গতকাল শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে মাধ্যমে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আলভারো ডি সালাস প্রতিমন্ত্রীর কাছে পদকটি হস্তান্তর করেন।

পদক প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, ‘এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হবে এবং এর মাধ্যমে স্পেন গৌরবান্বিত বোধ করছে।’

ব্যবসা-বাণিজ্যের বাইরে স্পেন জাতিসংঘে বাংলাদেশকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সমর্থন জানানোর জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী স্পেনের রাজা ও জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, মাইগ্রেশন, শরণার্থী সমস্যা, জঙ্গিবাদ ও বিশ্ব শান্তি স্থাপনে বাংলাদেশ ও স্পেন একই অভিমত ধারণ করে।’

স্পেনের রাজাকে এ পদক প্রদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্পেনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আরও কাজ করার সুযোগ রয়েছে।’

/এসএনএস/এমও/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী