২৫ এপ্রিল থেকে জাতীয় গ্রিডে ৫০ কোটি ঘনফুট গ্যাস

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ মার্চ ২০১৮, ০৪:০৬আপডেট : ১২ মার্চ ২০১৮, ১১:৩৪

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস- এলএনজি (ছবি- সংগৃহীত) দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে সরকার আগামী ২৫ এপ্রিল থেকে জাতীয় গ্রিডে দিনে ৫০ কোটি ঘনফুট আমদানিকৃত গ্যাস সরবরাহ করতে যাচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
সচিব বলেন, আগামী ২৩ এপ্রিল এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বহনকারী প্রথম জাহাজটি কক্সবাজারের মহেশখালী দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে অবস্থিত ভাসমান টার্মিনাল নোঙর করবে। ২৫ এপ্রিল থেকে এই এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হবে। এ জন্য সরকার এরই মধ্যে মহেশখালীর টার্মিনাল থেকে চট্টগ্রামের আনোয়ারা পর্যন্ত ৯১ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণের কাজ শেষ করেছে।
সচিব নাজিমউদ্দিন চৌধুরী বলেন, সরকার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি রাসগ্যাস থেকে এলএনজি আমদানি করছে। এছাড়া, এলএনজি আমদানির জন্য আরও কিছু বিকল্পও উন্মুক্ত রেখেছে সরকার।
সচিব জানান, আমদানিকৃত প্রাকৃতিক গ্যাস চট্টগ্রাম অঞ্চলে সরবরাহ করা হবে। এর ফলে রাজধানীতে গ্যাসের চাপ বাড়বে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকার বছরে সর্বোচ্চ ২৮ কোটি মেট্রিক টন এলএনজি আমদানির জন্য কাতারের সঙ্গে একটি দীর্ঘময়াদি চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, রাসগ্যাস প্রতিবছর বাংলাদেশকে ২৮ কোটি মেট্রিক টন এলএনজি সরবরাহ করবে।
উল্লেখ্য, বর্তমানে দিনে কমপক্ষে সাড়ে তিন হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। এর বিপরীতে পেট্রোবাংলা স্থানীয় গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন দুই হাজার সাতশ ৫০ মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে থাকে। বাসস।
আরও পড়ুন-
শীতের পরও কাটছে না গ্যাস সংকট

/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের