মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ দিতে ৪০০ কেভি সঞ্চালন লাইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৮, ২০:০১আপডেট : ২৮ মার্চ ২০১৮, ২০:০৩

 

গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. নির্মাণাধীন মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের বিদ্যুতের চাহিদা মেটাতে ৪০০ কেভি ক্ষমতাসম্পন্ন নতুন সঞ্চালন লাইন নির্মাণের উদ্যোগ নিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (পিজিসিবি)। এ বিদ্যুৎ সরবরাহ করতে বিএসআরএম ২৩০/৩৩ কেভি গ্রিড সাবস্টেশন থেকে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে নির্মাণাধীন গ্রিড সাবস্টেশন পর্যন্ত ১৭ কিলোমিটার দীর্ঘ এ সঞ্চালন লাইন নির্মাণ করা হচ্ছে। বুধবার (২৮ মার্চ) পিজিসিবি প্রধান কার্যালয়ে ভারতীয় প্রকৌশল প্রতিষ্ঠান কল্পতরু পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের সঙ্গে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর করা হয়। পিজিসিবির পক্ষে কোম্পানি সচিব মো. আশরাফ হোসেন এবং কল্পতরুর পক্ষে ব্যবস্থাপক (বিজনেস ডেভলপমেন্ট) অরিত্র বোস চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, আগামী ১৫ মাসের মধ্যে সঞ্চালন লাইনটি নির্মাণ করে পিজিসিবির কাছে হস্তান্তর করবে কল্পতরু।এ কাজে ব্যয় হবে প্রায় ৮২ কোটি ২১ লাখ টাকা। পিজিসিবি ও বাংলাদেশ সরকার এ কাজে অর্থায়ন করছে।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্তৃক নির্মিতব্য মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিভিন্ন ধরনের দেশীয় ও রফতানিমুখী কলকারখানা নির্মাণ করা হচ্ছে। উন্নয়ন ও উৎপাদন বজায় রাখার স্বার্থে এসব কলকারখানায় নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা প্রয়োজন।শিগগিরই ব্যাপক আকারে বিদ্যুতের চাহিদা তৈরি হবে।বেজা এরমধ্যে পিজিসিবির গ্রিড সাবস্টেশন নির্মাণের জন্য ৫০ একর স্থান বরাদ্দ করেছে। নতুন নির্মিতব্য ৪০০ কেভি ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হবে।

অনুষ্ঠানে পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী, নির্বাহী পরিচালক চৌধুরী আলমগীর হোসেন, মো. এমদাদুল ইসলাম, মোহাম্মদ শফিকউল্লাহ, মো. শাফায়েত হোসেন,  প্রকল্প পরিচালক মো. রুব্বাতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী