উন্নত বিশ্বের কারণে জলবায়ু পরিবর্তনে আমরা বেশি ক্ষতিগ্রস্ত: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৪, ২৩:২৫আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ২৩:২৫

উন্নত বিশ্ব যদি পরিবেশ রক্ষায় অঙ্গীকারগুলো বাস্তবায়ন না করে তাহলে সহযোগী দেশ হিসেবে আমাদের পরিবেশ রক্ষায় যতই সহায়তা করুক কোনও লাভ হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাজধানীর শেরাটন হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত ‘স্থানীয়ভাবে নেতৃত্বে অভিযোজনে যোগাযোগের ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা আমরা তৈরি করি নাই। কিন্তু আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আর যারা ক্ষতির সম্মুখীন তাদের এই পরিবেশ রক্ষায় সক্ষমতা সবচেয়ে কম।

এসময় মন্ত্রী তৃণমূল পর্যায়ে জলবায়ু পরিবর্তনের অভিযোজনে সচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।  তিনি বলেন, মিডিয়া স্থানীয় সম্প্রদায়ের প্রত্যাশাকে জোরালো করতে এবং জলবায়ু অভিযোজনে জ্ঞানের আদান-প্রদান এবং সর্বোত্তম অনুশীলনকে সহজতর করতে পারে।

গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ড. প্যাট্রিক ভারকুইজে অনুষ্ঠানে অভিনন্দনমূলক ভিডিওবার্তা প্রদান করেন। ব্রিটিশ হাইকমিশনের পররাষ্ট্র, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের জলবায়ু ও পরিবেশ টিম লিডার অ্যালেক্স হার্ভে, বিবিসি মিডিয়া অ্যাকশনের উপদেষ্টা বিশ্বজিৎ দাস, জিসিএর অন্তর্বর্তী কান্ট্রি ম্যানেজার ড. এম ফয়সাল রহমান, বিবিসি মিডিয়া অ্যাকশন, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
এল নিনোর আসন্ন প্রত্যাবর্তনের প্রস্তুতি নিন: জাতিসংঘের সতর্কবার্তা
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম