ট্রান্সফরমারের বুশিং থেকেই পরিবাগ সাবস্টেশনে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৮, ১৯:৪২আপডেট : ০৩ জুন ২০১৮, ১৯:৪৬

 ট্রান্সফরমারের নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেই রাজধানীর পরিবাগে বিদ্যুতের সাবস্টেশনে আগুন লেগেছে। ট্রান্সফরমারের বুশিং থেকেই আগুনের সূত্রপাত হয়। বুশিং-এর একপ্রান্ত তেলের মধ্যে থাকায় ওই তেলের কারণে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ কারণে অন্য নিরাপত্তামূলক ব্যবস্থাগুলো কাজে আসেনি। বিদ্যুৎ বিভাগ ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) পক্ষ থেকে গঠিত দুই কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

প্রসঙ্গত, গত বুধবার (৩০ মে) দিবাগত রাত পৌনে ৯টার দিকে রাজধানীর পরিবাগে অবস্থিত বিদ্যুতের সাবস্টেশনে আগুন লাগে। এ ঘটনায় প্রায় ৫ ঘণ্টা পরিবাগ, শাহবাগ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সচিবালয়, শান্তিনগরের একাংশ বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়।  ভোরে দিকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

এ ঘটনার কারণ ও ক্ষতি খতিয়ে দেখতে বিদ্যুৎ বিভাগ ও ডিপিডিসির পক্ষ থেকে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়। রবিবারের (৩ জুন) মধ্যে কমিটি দু’টির তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছিল। রবিবার ডিপিডিসি প্রতিবেদন জমা দিয়েছে। কিন্তু বিদ্যুৎ বিভাগ তাদের প্রতিবেদন জমা দিতে পারিনি।সোমবার তারা প্রতিবেদন জমা দেবে।

বিদ্যুৎ বিভাগের গঠিত কমিটির প্রধান যুগ্মসচিব নাজমুল আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ আমাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও গুছিয়ে উঠতে পারিনি। তাই আগামীকাল সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেবো।’ তিনি বলেন, ‘আমরা দেখেছেন বুশিং থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ট্রান্সফরমারটিও বেশ পুরনো ছিল।’

এদিকে ডিপিডিসির প্রধান প্রকৌশলী সরওয়ার এ কায়নাত নুর বলেন, ‘একটি ট্রান্সফরমার পুড়ে গেছে। ট্রান্সফরমারটি ৩৩ বছরের পুরনো। সাধারণত ২০ বছর এ ধরনের ট্রান্সফরমারের অর্থনৈতিক আয়ু থাকে।’ সেই হিসাবে এটি বেশ পুরনো বলে দাবি করেন তিনি।

জানা গেছে, ১৯৮৫ সালে ট্রান্সফরমারটি তৈরি হয়। পরিবাগ সাবস্টেশনে স্থাপন করা হয় ১৯৮৬ সালে।

সংশ্লিষ্টরা বলছেন, রক্ষণবেক্ষণের অভাবে এসব ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।তবে নিয়োমিত রক্ষণাবেক্ষণ করলে ট্রান্সফরমার ৫০ বছরও চলতে পারে। দেশের অনেক বিদ্যুৎকেন্দ্র রয়েছে ৫০ বছরের বেশি পুরনো।

এ বিষয়ে জানতে চাইলে পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমত উল্লাহ বলেন, ‘রক্ষণাবেক্ষণের অভাবে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। বুশিং-এর একটি প্রান্ত তেলের মধ্যে থাকে। অন্যপ্রান্ত বিদ্যুৎ লাইনের সঙ্গে যুক্ত থাকে। এখানে বুশিং-এর ওপরের অংশ ঠিকমতো পরিষ্কার না করলে ময়লা জমে তেল চুইয়ে বাইরে আসে। সেই তেল বিদ্যুৎ পরিবাহী হয়ে যায়। যা থেকে আগুন ধরে থাকে।’ তিনি বলেন, ‘এর চেয়ে অনেক পুরনো ট্রান্সফরমার আমাদের রয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ করলে ৫০ বছরেও ট্রান্সফরমারের কিছু হয় না।’

 

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী