হবিগঞ্জের পরিত্যক্ত কূপে গ্যাসের সন্ধান, প্রতিদিন পাওয়া যাবে ২৫ মিলিয়ন ঘনফুট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৮, ২৩:১১আপডেট : ২৪ জুলাই ২০১৮, ২৩:২০

বাপেক্স
হবিগঞ্জের পরিত্যক্ত ১ নম্বর কূপে নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার এই কূপে আগুন জালিয়ে গ্যাস থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। এই কূপ থেকে প্রতিদিন ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। আগামী ১৫ দিনের মধ্যে এই গ্যাস পাইপলাইনে আনার পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক একেএম রুহুল ইসলাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘এটি অনেক পুরানো কূপ। বিশেষ কারিগরি কমিটির মাধ্যমে এই কূপটিতে নতুন করে খনন কাজ করা হয়েছে। বাংলাদেশে এখন যে পরিমাণ গ্যাসের চাহিদা রয়েছে, তাতে এই গ্যাস গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে।’ তিনি বলেন, ‘এই কূপ থেকে প্রতিদিন ২৫ মিলিয়ন ঘনফুট করে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। পাইপলাইন তৈরিই আছে। এখন সব প্রস্তুতি শেষ করে পাইপলাইনে গ্যাস দিতে খুব বেশি হলে ১৫ দিন সময় লাগবে।’
জানা গেছে, গত ১৫ মে এই কূপে ওয়ার্কওভারের কাজ শুরু করে বাপেক্সের কারিগরি দল। দুই মাস ধরে ওয়ার্ক ওভার কাজ শেষে মঙ্গলবার ২৪ জুলাই কূপের বেশ নিচের স্তরে নতুন করে গ্যাসের সন্ধান পায় বাপেক্স।
বাপেক্স সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-১ নম্বর কূপ থেকে গ্যাস সরবারাহ শুরু হয়েছিল ১৯৬৩ সালে। ২০১২ সালে এ কূপ থেকে গ্যাসের পরিবর্তে পানি আসতে শুরু করে। এরপর কূপটি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে নতুন গ্যাসের মজুদ অনুসন্ধান করতে হবিগঞ্জ ১ নম্বর কূপ ও সিলেটের কৈলাসটিলা গ্যাসক্ষেত্রের পরিত্যক্ত কূপে ওয়ার্কওভার কাজ শুরুর উদ্যোগ নেয়।

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের