কয়লা দুর্নীতির প্রতিবেদন নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৮, ১৮:১৯আপডেট : ২৫ জুলাই ২০১৮, ২১:৪৬



কয়লা দুর্নীতি বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির প্রতিবেদন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে বৈঠকে বসেছেন বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের শীর্ষ ব্যক্তিরা। বুধবার (২৫ জুলাই) বিকেলে খনি দুর্নীতির প্রতিবেদন হাতে পাওয়ার পর বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। মন্ত্রণালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ছাড়াও বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, জ্বালানি সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ ও পেট্রোবালা চেয়ারম্যান আবুল মনসুর মো. ফায়জুল্লাহ এনডিসি উপস্থিত রয়েছেন। একইসঙ্গে বৈঠকটিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে কয়লা খনিতে দুর্নীতির ঘটনা উদ্ঘাটনের পর সোমবার (২৩ জুলাই) প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী ছাড়াও জ্বালানি সচিব এবং পেট্রোবাংলার চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বুধবার বিকেলে তিনি আবার একই বিষয়ে বৈঠকে বসলেন।

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী