বিদ্যুৎ চাহিদা মেটাতে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৮, ২০:২৪আপডেট : ২৮ জুলাই ২০১৮, ২০:৩২

নসরুল হামিদ (ফাইল ছবি) বিদ্যুতের চাহিদা মেটাতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করার সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘আগামী দিনের চাহিদা মেটাতে প্রয়োজন ভিত্তিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। প্রশিক্ষণ শুধু কাজের সঙ্গে পরিচয়ই করিয়ে দেবে না বরং কাজটি দ্রুত বাস্তবায়ন করতে সহায়তা করবে।’  শনিবার (২৮ জুলাই) বিদ্যুৎ ভবনে ‘বিদ্যুৎ খাতের প্রশিক্ষণ নীতিমালা’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ৫ বছরে দেশে বিপুল বিনিয়োগ আসবে। অনেক কর্মসংস্থানের সুযোগ হবে। তাই প্রয়োজন আন্তর্জাতিক মানের একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনিস্টিটিউট আগামী দিনের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনা করে নতুন নতুন প্রশিক্ষণ কোর্স প্রচলন করে দক্ষ মানব সম্পদ গড়তে কার্যকরি অবদান রাখবে।’

অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী বীর বিক্রম বলেন, ‘নতুন নতুন সমাধান খুঁজে বের করতে হবে। প্রয়োজনের তাগিদেই বাংলাদেশের মানুষ ইজিবাইক নামক যানবাহন খুঁজে বের করেছে। এটি পরিবেশবান্ধব ও বৈদ্যুতিক।’

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস ও বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনিস্টিটিউটের রেক্টর মো. মাহবুব-উল-আলম প্রমুখ।

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী