জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আন্তরিক হয়ে কাজ করার আহ্বান নসরুল হামিদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৮, ০০:০৬আপডেট : ৩০ জুলাই ২০১৮, ০০:২২

বক্তব্য রাখছেন নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আরও আন্তরিক হয়ে কাজ করতে হবে। এসপিএম পাইপলাইনে তেল পরিবহন, সময়মতো তেল আমদানি, এলপিজি’র প্রসার, এলএনজি আমদানি, তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করার মাধ্যমে সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। ব্যবস্থাপনা দক্ষতা ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

রবিবার (২৯ জুলাই) চট্টগ্রামে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান স্থাপনায় ‘যমুনা টার্মিনাল অফিস ভবন’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘সরকার কোনও ব্যক্তির দুর্নীতির দায়িত্ব নেবে না। তবে ভালো কাজের প্রণোদনা দেবে। উন্নয়নের সঙ্গে আগামী প্রজন্মের পরিচিত করানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। উন্নয়নের ট্রেনে অগ্রসর দেশকে চিনে এর প্রতি তাদের ভালোবাসা বাড়বে।’ এসময় প্রতিটি প্রতিষ্ঠান অটোমেশন করার জন্য আবারও তাগিদ দেন তিনি।

বিপিসির পরিচালক (বিপণন) মো. সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল হাসান।

/এসএনএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী