বিদ্যুৎ সংযোগ নিয়ে জনগণের ভোগান্তিতে আরইবি চেয়ারম্যানের দুঃখ প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১২

বিদ্যুৎ সংযোগ নিয়ে জনগণের ভোগান্তিতে আরইবি চেয়ারম্যানের দুঃখ প্রকাশ ভুতুড়ে বিল ও বিদ্যুৎ সংযোগ নিয়ে জনগণের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মুঈন উদ্দিন। তিনি বলেন, ‘বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে দালালরা যে টাকা নেয় তা সত্যি। আবার অনেকে দ্রুত বিদ্যুৎ চায় বলে তারা ইচ্ছা করেই টাকা দেয়। এই দুর্নীতিগুলো বন্ধ করতে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বুধবার (৫ সেপ্টেম্বর) বিদ্যুৎ ভবনে ‘বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮’ এর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস ও জ্বালানি সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমসহ অনেকে।
মুঈন উদ্দিন বলেন, ‘গত বছর সব মিলিয়ে ৩৯ লাখ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। অনেক কাজ করলে অনেক কথা হয়। দুর্নীতির কারণে এরইমধ্যে ৬ জন জিএম, ডজন খানেক ডিজিএম’র মতো কর্মকর্তাকে চাকরিচ্যুৎ করা হয়েছে। ভবিষ্যতে যেন এই ধরনের দু্র্নীতি না হয় সেজন্য আরও কঠোর উদ্যোগ নেওয়া হয়েছে।’
বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সাফল্য তুলে ধরে সাধারণ মানুষকে জানাতে আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮’। ‘জ্বালানি ও বিদ্যুৎ, নতুন যৌবনের দূত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিতব্য বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘অনির্বাণ আগামী’ এই শিরোনামে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আগামী ৬ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এ উপলক্ষে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এরইমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

/এসএনএস/এআর/এফএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম