আদালতে বিদ্যুৎবিভ্রাটের ঘটনায় ডিপিডিসির চার কর্মকর্তা বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৮, ২৩:৩৯আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ২৩:৫২

ডিপিডিসি আলোচিত ২১ গ্রেনেড হামলা মামলার বিচারের রায়ের সময় একঘণ্টার মধ্যে দুই দফা বিদ্যুৎবিভ্রাটের ঘটনায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) লালবাগ নেটওয়ার্ক অপারেশন অ্যান্ড কাস্টোমার সার্ভিস (এনওসি)-এর চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তরা হলেন,  লালবাগের সুপারেন্টেন ইঞ্জিনিয়ার (এসি) শাহজাহান আলী খান, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আহসানুজ্জামান, এসিসটেন্ট ইঞ্জিনিয়ার সাইদ হোসেন ও উপ-সহকারী পরিচালক মো. আবুল হোসেন।

এ ঘটনায় ডিপিডিসির চিফ ইঞ্জিনিয়ার সরওয়ার এ কায়নাত নুরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। একইসঙ্গে বিদ্যুৎ বিভাগ থেকেও চার সদস্যের কমিটি করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের যুগ্ম-সচিব ফয়জুল আমিনকে প্রধান করে এ কমিটি করা হয়। ডিপিডিসির গঠিত কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (১০ অক্টোবর) সকাল ১১টা ৩৫ মিনিটে আদালতের এজলাসে বিচারক বসার কয়েক মিনিটের মধ্যেই বিদ্যুৎ চলে যায়। এরমধ্যেই ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন তার পর্যবেক্ষণ ও বিচারে বিবেচ্য বিষয়গুলো পড়তে থাকেন।

বিদ্যুৎ চলে যাওয়ায় জনাকীর্ণ আদালতের ভেতরে বাইরে থাকা আইনজীবী ও সাংবাদিকরা বিপাকে পড়ে যান। সাউন্ডবক্স বন্ধ হয়ে যাওয়ায় বিচারকের দেওয়া বক্তব্য শোনা যাচ্ছিল না। বিচারক যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ বিভিন্ন আসামির বিরুদ্ধে সাজা ঘোষণা করছিলেন তখনও বিদ্যুৎ ছিল না। দীর্ঘসময় পর বিদ্যুৎ এলেও কয়েক মিনিট পর আবার চলে যায়।

প্রসঙ্গত, বুধবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল–১ এলাকার বিদ্যুৎ সরবরাহ করে  (ডিপিডিসি)।

এ প্রসঙ্গে ডিপিডিসির পরিচালক ( অপারেশন)  হারুন অর রশিদ জানান, ‘এ ঘটনায় লালবাগ এনওসি-এর চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’ তিনি বলেন, ‘কমলদহ ফিডার ট্রিপ করায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। পরে তা চালু হলেও আবার লালবাগ থানার কাছে বিতরণ লাইনে আগুন ধরে যায়। প্রথমবার ১১টা ৪২ মিনিট থেকে ১২টা ৩ মিনিট পর্যন্ত বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এরপর মেরামত করার পর আবার পাশের তারে শট সার্কিটের কারণে আগুন লাগে। এতে আবারও ৫ মিনিট বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। বৃষ্টির কারণে এই সমস্যা হয়।’  

হারুন অর রশিদ আরও বলেন, ‘রায়ের বিষয়ে তারা আগে থেকেই সর্তক ছিলেন। তাই দ্রুত লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। এমন কোনও ঘটনা ঘটলে জেল খানার মধ্যে একটি পিডব্লিউডি-এর জেনারেটর চালু হওয়ার কথা। সেটিও চালু হয়নি।’

আরও পড়ুন: ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ের সময় বিদ্যুৎবিভ্রাট

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম