মিরপুরে সোমবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৮, ১৪:০০আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৪:১২

গ্যাস মেট্রোরেলের কাজের জন্য সোমবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা মিরপুর ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। রবিবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপক (জনসংযোগ) গোলাম মোস্তাফা এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানে হয়, সেনপাড়া ও কাজীপাড়া এলাকায় মেট্রোরেলের অ্যালাইনমেন্টে বিদ্যমান গ্যাস পাইপ লাইনে প্রান্ত ক্যাপ স্থাপন কাজ করা হবে। এজন্য সোমবার সকাল ১০ টা হতে রাত ৮ টা পর্যন্ত মোট ১০ ঘন্টা মিরপুর ও আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এলাকাগুলো হচ্ছে- মিরপুর,কল্যাণপুর, দক্ষিণ পাইকপাড়া, মধ্য পাইকপাড়া, আহম্মদনগর, বশির উদ্দিন রোড, আনসার ক্যাম্প, মনিপুর, পীরেরবাগ, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া, সেনপাড়া, ইব্রাহীমপুর, কাফরুল, মিরপুর-১৩, ১৪, ভাষানটেক ও এর আশেপাশে এলাকা।

/এসএনএস/এআর/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের