আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!

বিনোদন রিপোর্ট
০৭ মে ২০২৪, ১৭:৫৩আপডেট : ০৭ মে ২০২৪, ১৯:৩৮

একদিকে ঈদুল আজহায় মুক্তির সময়সীমা। আবার শুটিং শুরু হয়েছে বিলম্বে। ফলে বিরামহীন কাজ করতে হচ্ছে ‘তুফান’ টিমকে। কড়া গোপনীয়তা বজায় রেখে কলকাতায় চলছে ছবিটির দৃশ্যায়ন। নির্মাতা থেকে শুরু করে শিল্পী-কুশলী সবাই ব্যস্ত সেই কাজে।

কিন্তু মঙ্গলবার (৭ মে) দুপুরে হঠাৎ নির্মাতা রায়হান রাফী জানালেন, ‘তুফান’র ঝলক আসছে। কখন, কী ঝলক, তা অবশ্য পরিষ্কার করলেন না। শুধু বললেন, ‘বাংলার আকাশে বাতাসে এক ভয়ংকর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে! সবাইকে নিরাপদ দূরত্বে দরজা-জানালা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করার জন্য সতর্ক করছে তুফান কর্তৃপক্ষ! আজ (৭ মে) যেকোনও সময় আসতে পারে ভয়ংকর কোনও ঝড়।’

একই সতর্কবার্তা দিয়েছেন ‘তুফান’র নায়ক শাকিব খানও। বিকাল ৫টায় এলো সেই ঝলক। না, কোনও স্থিরচিত্র বা পোস্টার নয়, সোজা দেড় মিনিটের ঝলক। যেটাকে ‘টিজ’ বলছেন সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে বাংলা ট্রিবিউনকে নির্মাতা রাফী বলেন, ‘টিজ মানে তো কাউকে খোঁচা বা উসকে দেওয়া। আমরাও এই ঝলকের মাধ্যমে মূলত দর্শকদের উসকে দিতে চাই। তাই এমন নাম।’

সেই উসকানিমূলক ঝলক সাজানো হয়েছে পুরোদস্তুর অ্যাকশন অবয়বে। মারমুখী শাকিবকে বেদম গুলি চালাতে দেখা গেছে। এমনকি সাম্প্রতিক সময়ে বলিউড সিনেমায় জনপ্রিয় হওয়া ‘মেশিনগান’ দৃশ্যও রয়েছে এতে। আর শেষে এক সংলাপে রাখা হয়েছে ছবির আরেক চরিত্রের অভিনেতা চঞ্চল চৌধুরীকে। যিনি পরিপাটি পোশাকে পিস্তল হাতে রহস্যের হাসি হাসতে হাসতে বলেন, ‘তুফান, খুব ভয় পাইছি রে!’
‘তুফান’ সিনেমায় দুজন নায়িকা রয়েছেন। তারা হলেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। তবে টিজারে তাদের কাউকে রাখা হয়নি। কেবল তুফান তথা শাকিবের দাপট কিছুটা তুলে ধরা হয়েছে। 

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বড় বাজেটে নির্মিত হচ্ছে ‘তুফান’। এরইমধ্যে ছবির সিংহভাগ শুটিং শেষ হয়ে গেছে বলে জানালেন নির্মাতা রাফী। ছবিটি প্রযোজনা করছে ঢাকার আলফা আই, চরকি ও কলকাতার এসভিএফ। 

দেড় মিনিটের ‘তুফান’:

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প