সৈয়দপুরে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে চীন, তেল আসবে ভারত থেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ১৪:১১আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৫:০৬

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সৈয়দপুর ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ পিডিবি। চীনের কোম্পানি ডংফাং ইলেকট্রিক ইন্টারন্যাশনাল করপোরেশন এই কেন্দ্রের ঠিকাদার হিসেবে কাজ করবে। এ নিয়ে আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) বিদ্যুৎ ভবনে একটি চুক্তি সই হয়েছে। এ বিদ্যুৎকেন্দ্রের জন্য  নুমালীগড়ের পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আনা ডিজেল আনা হবে।  

চুক্তিতে পিডিবির পক্ষে সচিব মিনা মাসুদ উজ্জামান এবং ডংফাং এর পক্ষে ডেপুটি ম্যানেজার মি.অও ইয়ান জিয়াং সই করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, ‘এ বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে উত্তরাঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থা আরও ভালো হবে। আমরা দ্রুততার সঙ্গে কাজ করছি। কেন্দ্রটি খুব সাশ্রয়ী দরে নির্মাণ করা হবে।’

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ‘ভারত থেকে আমদানি করা ডিজেল দিনাজপুরের নুমালীগড়ের পাইপলাইনের মাধ্যমে  এই কেন্দ্রে সরবরাহ করা হবে। এটা রিক্সলেস ও সাশ্রয়ী হবে। উত্তরাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার একটি প্রচেষ্টা এই বিদ্যুৎকেন্দ্র।’

বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস  বলেন, ‘নির্ধারিত সময়ে কেন্দ্রটি উৎপাদনে আসবে বলে আমরা আশা করছি।’

পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জানানো হয়, সৈয়দপুরের ১৮ একর জমির ওপর এই কেন্দ্র নির্মাণ করা হবে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার কোটি টাকা।  এর মধ্যে সরকারি অর্থায়নে ৩০২ কোটি, ঋণ হিসেবে পাওয়া যাবে ৪৮৩ কোটি এবং পিডিবির নিজস্ব  অর্থ ২১৫ কোটি টাকা।  চুক্তি অনুযায়ী ২০২১ সালের জুনের মধ্যে কেন্দ্রটি উৎপাদনে আসার কথা।

/এসএনএস/এসটি/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী