এলপিজি প্রকল্পে ৩৮০ কোটি টাকা সিন্ডিকেট ঋণ চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:১৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:১৮

সিন্ডিকেট ঋণ চুক্তি অনুষ্ঠানে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও অন্যরা জেএমআই গ্রুপের এলপিজি প্রকল্পে ৩৮০ কোটি টাকা সিন্ডিকেট ঋণ চুক্তি সই করা হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সঙ্গে এ সিন্ডিকেট ঋণে যুক্ত হয়েছে অগ্রণী ব্যাংক, এনআরবি ব্যাংক, উত্তরা ফাইন্যান্স ও সৌদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি (সাবিনকো)। দেশে এই প্রথমবারের মতো এলপিজি প্রকল্পের জন্য এ ধরনের বড় সিন্ডিকেট ঋণ দেওয়া হচ্ছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে এ প্রকল্পের প্লান্টটি স্থাপন করা হবে।

রবিবার (১০ ফেব্রুয়ারি)  সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি সই করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, অগ্রণী বাংকের চেয়ারম্যান জায়েদ বখত, এমটিবির চেয়ারম্যান হেদায়েতুল্লাহ, জেএমআই গ্রুপের এমডি আবদুর রাজ্জাক, এমটিবির এমডি ও সিইও আনিস এ খান, অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ শামস-উল ইসলাম, এনআরবি ব্যাংকের এমডি ও সিইও মেহমুদ হোসেন, সাবিনকোর এমডি কাজী শাইরুল হাসান, উত্তরা ফাইন্যান্সের এমডি ও সিইও এসএম শামসুল আরেফিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকেই এলপি গ্যাসের চাহিদা বুঝে বাজার বাড়ানোর পরিকল্পনা করি। আমরা এখন এর দাম নিয়ন্ত্রণের চিন্তা করছি। এজন্য একটি নীতিমালা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘উৎপাদন বেড়েছে। এখন সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন জ্বালানি কীভাবে দেওয়া যায় সেই চেষ্টা করা হচ্ছে।’

/এসএনএস/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে