‘গ্যাস সিলিন্ডার ব্যবহারে গ্রাহককে সচেতন হতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২১

নসরুল হামিদ (ফাইল ছবি) বিদ্যুৎ  জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘পরিবহন ও রান্নার কাজে সিলিন্ডার ব্যবহারে গ্রাহককে সচেতন হতে হবে। নিয়ম অনুযায়ী দুই ধরনের সিলিন্ডার পর্যবেক্ষণের দায়িত্ব জ্বালানি বিভাগের।’ 

রবিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি বেসরকারি বিশবিদ্যালয়ে সেমিনারে অংশ নেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। কারণ চকবাজার ট্র্যাজেডির জন্য অনেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে দায়ী করছে।

দেশে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) এবং তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারে করে ব্যবহার করে গ্রাহক।  বিস্ফোরক পরিদফতর  রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি ( আরপিজিসিএল) এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ( বিপিসি) এসব সিলিন্ডারের দেখাশুনা করে। কিন্তু এ তিন প্রতিষ্ঠানেরই কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন রয়েছে।

এ বিষয়ে  প্রতিমন্ত্রী বলেন, বিস্ফোরক পরিদফতর ও আরপিজিসিএল-কে নজরদারি বাড়াতে হবে।’

আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার ভর্তুকি দিয়ে এলএনজি এনে বিক্রি করছে। সরকারের পক্ষে এককভাবে এই ব্যয় নির্বাহ করা সম্ভব নয়। এজন্য গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করেছে বিতরণ কোম্পানিগুলো।

/এসএনএস/এসটি/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম