জ্বালানি খাতে ই-লাইসেন্স সেবা চালু করলো বিইআরসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৯, ২০:২৫আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২০:২৮

 গ্যাস, বিদ্যুৎ এবং পেট্রোলিয়াম পণ্যের ব্যবসা পরিচালনা করতে গেলে লাইসেন্সের প্রয়োজন হয়। এই লাইসেন্স নেওয়ার পদ্ধতি সহজ করলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এখন থেকে আগ্রহী ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনার অনলাইনে গিয়ে ই-লাইসেন্স করতে পারবেন। মঙ্গলবার (১ অক্টোবর) ই-লাইসেন্সিং কার্যক্রম উদ্বোধন করেছে কমিশন।

এখন থেকে উদ্যোক্তারা বিইআরসি ওয়েবসাইটে গিয়ে লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। কাগজপত্র যাচাই-বাছাই শেষে ১৫ দিনের মধ্যে আবেদনকারীর ই-মেইলে লাইসেন্সের কাগজ পৌঁছে যাবে। এ উপলক্ষে ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত ই-লাইসেন্সিং সেবা সপ্তাহ উদ্বোধন করেছে বিইআরসি।

অনুষ্ঠানে জানানো হয়, আগে যারা লাইসেন্স নিয়েছেন তারাও নতুন এই পদ্ধতিতে আবেদন করে নিজেদের তথ্য সংরক্ষণ করতে পারবেন। লাইসেন্স নবায়নের সময় যা কাজে আসবে। এই পদ্ধতিতে আবেদনকারী ব্যাংক পে-অর্ডারে লাইসেন্সের ফি জমা দেবেন। তবে শিগগিরই ই-পেমেন্ট কার্যক্রম শুরু হবে।

নতুন আবেদনের পাশাপাশি সংশোধন এবং নবায়নের জন্য এই পদ্ধতিতে আবেদন করা যাবে। কমিশনের ওয়েবসাইটে গিয়ে ই-লাইসেন্সিং সিস্টেমে ক্লিক করলে ই-লাইসেন্সিং পোর্টালের হোমপেজ দেখা যাবে। নতুন লাইসেন্সের আবেদন করতে হলে ব্যবহারকারীকে সিস্টেমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের প্রয়োজনীয় লগইন পাসওয়ার্ড ই-মেইলে জানিয়ে দেওয়া হবে। সফলভাবে লগইন করার পর সিস্টেমের ড্যাশবোর্ড দেখা যাবে। ড্যাশবোর্ডে ধাপে ধাপে তথ্য দিয়ে ই-লাইসেন্সিংয়ের আবেদন জমা দিতে হবে।

অন্যদিকে লাইসেন্সের মেয়াদ এক মাস অবশিষ্ট থাকতেই বিনিয়োগকারীকে মেইলে লাইসেন্স নবায়নের জন্য অনুরোধ জানানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলাম বলেন, এখন থেকে আবেদনকারীকে আর লাইসেন্সের আবেদন নিয়ে বিইআরসিতে আসতে হবে না। ঘরে বসেই দিন-রাত ২৪ ঘণ্টা এই লাইসেন্সের আবেদন করা যাবে।

তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় আবেদনকারীর কাগজপত্রের ঘাটতির কারণে লাইসেন্স যাচ্ছে না। নতুন এই পদ্ধতিতে আবেদনকারী অসম্পূর্ণ আবেদন জমা দিতে পারবে না।

অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য আব্দুল আজিজ, মিজানুর রহমান, রহমান মুরশেদ, মাহমুদ উল হক ভুঁইয়া।

/এসএনএস/টিটি/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের