দুর্যোগে মোবাইল অপারেটরদের বিদ্যুতের বিকল্প উৎস প্রস্তুত রাখার অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৯, ১৪:২৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৬

বিদ্যুতের দাম বৃদ্ধির গণশুনানি প্রাকৃতিক দুর্যোগের পর পরিস্থিতি মোকাবিলায় মোবাইল ফোন অপারেটরদের পর্যাপ্ত প্রস্তুতি রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন ফর মোবাইল অপারেটর অব বাংলাদেশ (এমটব) এর পক্ষ থেকে বলা হয়, দুর্যোগের পর বিদ্যুৎ না থাকায় মোবাইল সেবা প্রদান বিঘ্নিত হচ্ছে। এরপরই বিইআরসি এই অনুরোধ জানায়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) টিসিবি অডিটোরিয়ামে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) প্রস্তাবিত বিদ্যুতের দাম বৃদ্ধির গণশুনানিতে এই আহ্বান জানানো হয়।

এমটব এর সদস্য এবং মোবাইল অপারেটর রবির প্রতিনিধি অনামিকা ভদ্র বলেন, ‘বিদ্যুৎ না থাকলেও ব্যাটারি দিয়ে ছয় ঘণ্টা ব্যাকআপ দেওয়া যায়। এরপর বিদ্যুৎ এলে ব্যাটারি চার্জ দিতে কিছুটা সময় লেগে যায়। আর ছয় ঘণ্টার ওপরে বিদ্যুৎ না থাকলে জেনারেটর দিয়ে সেবা চালু রাখতে হয়। সারা বাংলাদেশে মোবাইল ফোনের ১৫ হাজার নেটওয়ার্ক সাইট আছে৷ সব জায়গার জন্য এমটক জেনারেটরের ব্যবস্থা করা সহজ না।’ এজন্য তিনি দীর্ঘ সময় বিদ্যুৎ যাতে বন্ধ না থাকে সে অনুরোধ করেন।

পল্লী বিদ্যুৎ বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মুঈন উদ্দিন বলেন, ‘সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড় বুলবুলের পর কিছু জায়গায় বিদ্যুৎ না থাকার কারণে মোবাইল সেবা কার্যক্রম বিঘ্নিত হয়েছে। মোবাইল ফোন অপারেটররা বিদ্যুতের কোনও ব্যাকআপ সিস্টেম রাখে না।’

বিইআরসি সদস্য মিজানুর রহমান বলেন, ‘আপনাদের পর্যাপ্ত প্রস্তুতি রাখতে হবে। এজন্য আপনাদেরই নিজেদের উদ্যোগ নিতে হবে।’

এ সময় কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলাম,  সদস্য রহমান মুরশেদ,  সদস্য মাহমুদউল হক ভূইয়া উপস্থিত ছিলেন।

রবিবার (১ ডিসেম্বর)  বিদ্যুতের দাম বাড়ানোর ইস্যুতে শুরু হওয়া গণশুনানির শেষ দিন ছিল মঙ্গলবার।  দুপুরে শুরু হবে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) গ্রাহক পর্যায়ের মূল্য হার পরিবর্তনের ওপর গণশুনানি।

আরও পড়ুন- বিদ্যুতের দুর্ঘটনায় ক্ষতিপূরণের নীতিমালা করবে বিইআরসি 

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের