বিদ্যুৎচালিত যানবাহনের জন্য সমন্বিত নীতিমালা প্রয়োজন: নসরুল হামিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৯, ১৯:২০আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৬

‘মহাসড়কের লাইন টাইম: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা
জ্বালানি হিসেবে তেলের চেয়ে বৈদ্যুতিক ইঞ্জিনের দক্ষতা অনেক বেশি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘বিদ্যুৎচালিত যানবাহন চলাচলের সমন্বিত নীতিমালা প্রয়োজন।’ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কেন্দ্রে ‘মহাসড়কের লাইন টাইম: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘রাতে বিদ্যুতের ব্যবহার কম। এ সময় যানবাহনগুলো বৈদ্যুতিক স্টেশনে চার্জ করতে পারে। প্রয়োজনে এই খাতে বিদ্যুতের ট্যারিফ পুনঃবিবেচনার প্রস্তাব করা হবে।’

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ‘ওয়ে টু সাসটেইনেবল রোড নেটওয়ার্ক ইন বাংলাদেশ’ শীর্ষক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। এ সময় তিনি বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের মহাসড়কের অবস্থা তুলে ধরেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘আন্তরিকতা থাকলে অনেক সমস্যাই সমস্যা নয়। সমস্যা অন্যের ওপর না চাপিয়ে সমাধানের চেষ্টা করলে মহাসড়কের দৃশ্য পাল্টে যাবে। লাইসেন্স পলিসি, হাইওয়ের গুণগত মান ও ট্রাফিক সাইনে আরও নজর দিতে হবে।’

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল হক, নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, লেখক, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ। মহাসড়কের সমস্যার কারণ নিয়ে আলোচনা করেন তারা। তাদের দৃষ্টিতে ওভারলোডিং, মহাসড়কে জলাবদ্ধতা, যানজট, প্রয়োজনীয় মেরামতের অভাব, দুর্নীতি প্রভৃতি কারণে মহাসড়কের জীবনকাল কমে যাচ্ছে।

/এসএনএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম