বিদ্যুৎ ভবনে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৮

বিদ্যুৎ ভবনে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

মুজিববর্ষ উপলক্ষে বিদ্যুৎ ভবনে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু কর্নার ও গ্রাহক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে প্রি-পেইড মিটার রিচার্জ-এর উদ্বোধন করেন তিনি।

এ সময় নসরুল হামিদ বলেন,  মুজিববর্ষকে বিদ্যুৎ বিভাগ সেবাবর্ষ হিসেবে ঘোষণা করেছে। দৈনিক এক ঘণ্টা করে বেশি কাজ করবে বিদ্যুৎ বিভাগ। তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বিদ্যুৎ ব্যবস্থা ও ব্যবস্থাপনা আরও আধুনিক করতে হবে। প্রি-পেইড মিটার গ্রাহকদের হয়রানি কমায় এবং তাদের অর্থের সাশ্রয় করে। বর্তমানে ৩ কোটি ৬২ লাখ গ্রাহকের মধ্যে মাত্র ৩৩ লাখ প্রি-পেইড মিটার স্থাপন করা হয়েছে। প্রি-পেইড মিটার স্থাপনের গতি বাড়ানো প্রয়োজন।

নসরুল হামিদ বলেন, ব্লকচেইন প্রযুক্তি ডিজিটাল প্রতারণা রোধ করে। এসব নতুন নতুন প্রযুক্তির সঙ্গে দফতর পরিচালনা কার্যক্রম বাড়ানো প্রয়োজন। প্রয়োজন হলে গ্রাহকদের সম্পৃক্ত করারও উদ্যোগ নিতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ ও ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বক্তব্য রাখেন।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী