‘জ্বালানি বিভাগের কোনও প্রকল্পে আপাতত বিদেশি কেউ আসতে পারবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২০, ২০:৫১আপডেট : ১৬ মার্চ ২০২০, ২০:৫৪

‘জ্বালানি বিভাগের কোনও প্রকল্পে আপাতত বিদেশি কেউ আসতে পারবে না’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি বিভাগের কোনও প্রকল্পে এই মুহূর্তে বিদেশি নাগরিক আসতে পারবে না। তারপরও যদি কেউ আসে তাহলে তাকে অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে হবে। রবিবার (১৬ মার্চ) জ্বালানি বিভাগে ‘বিস্ফোরক পরিদফতর’ কর্তৃক অনলাইনে সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে করোনা ভাইরাসের সময় বিদেশি কর্মকর্তাদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

বর্তমানে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বড় প্রকল্পগুলোতে অনেক বিদেশি শ্রমিক কাজ করছেন। এরমধ্যে সবচেয়ে বেশি চীনা শ্রমিক। পায়রা বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটটি পরীক্ষামূলকভাবে চালু করা গেলেও চীন থেকে সব শ্রমিক আসতে না পারায় এখনও সেটি আনুষ্ঠানিকভাবে চালু করা যায়নি। একইভাবে গতি হারাচ্ছে দ্বিতীয় ইউনিটের কাজ। একই অবস্থায় আছে এ খাতের অন্য প্রকল্পগুলোর অবস্থা। এ অবস্থায় অনেকগুলো কোম্পানিই বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের কাছে তাদের বিদেশি কর্মকর্তাদের বাংলাদেশে আসতে অনুমতি দেওয়ার অনুরোধ করে চিঠি দিয়েছে। করোনা ভাইরাসের ভয়াবহতার কথা চিন্তা করে বিদেশি কর্মকর্তাদের বিষয়ে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

প্রতিমন্ত্রী বলেন, এলপিজি সিলিন্ডার বিক্রির ক্ষেত্রে কারা ডিলার হবে, কারা এজেন্ট হবে বা কতজন সাব এজেন্ট করা যাবে এসব বিষয়ে সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। এলপিজির দাম নির্ধারণ নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কাজ করছে। মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার অতি দ্রুত চিহ্নিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, বিস্ফোরক পরিদফতরের প্রধান বিস্ফোরক পরিদর্শক মো. মঞ্জুরুল হাফিজ উপস্থিত ছিলেন। 

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী