অতিরিক্ত বিলে দুঃখ প্রকাশ আরইবি চেয়ারম্যানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২০, ১৯:১৯আপডেট : ২৮ জুন ২০২০, ১৯:২২

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

অতিরিক্ত বিদ্যুৎ বিলের জন্য গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষুদে বার্তা পাঠিয়েছেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন। রবিবার (২৮ জুন) পাঠানো ক্ষুদে বার্তায় চেয়ারম্যান বলেন, গড় বিল করতে গিয়ে অতিরিক্ত হওয়াতে আমি দুঃখিত।
চেয়ারম্যান ক্ষুদে বার্তায় বলেন, করোনার কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে ঘরে ঘরে গিয়ে মার্চ ও এপ্রিল মাসে প্রকৃত রিডিং গ্রহণ করা সম্ভব না হওয়ায় গড় বিল করার নির্দেশ ছিল। কিন্তু কোনও কোনও ক্ষেত্রে অতিরিক্ত বিল করার অভিযোগ রয়েছে, যা আমলে নিয়ে ৩০ জুনের মধ্যে সমন্বয়ের নির্দেশ দিয়েছি এবং এ ব্যাপারে তদন্ত চলছে। দোষীদের শাস্তি দেব। ৩০ জুনের মধ্যে বিলম্ব মাশুল ব্যতীত প্রকৃত বিল প্রদানের জন্যও অনুরোধ জানান তিনি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগের এক বৈঠকে গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়। সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি গ্রাহককে বিদ্যুৎ বিতরণ করে আরইবি। দেশের পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর অধীনে দুই কোটি ৫১ লাখ ৬৮ হাজার আবাসিক সংযোগ রয়েছে।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান