ধানমন্ডিতে কাটা পড়া গ্যাস লাইন সরবরাহ স্বাভাবিক করেছে তিতাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২০, ১৭:০৮আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১৭:০৮

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড স্যুয়ারেজ লাইন মেরামতের সময় ধানমন্ডির রাপা প্লাজার কাছে কাটা পড়া গ্যাস লাইনে সরবরাহ স্বাভাবিক করেছে তিতাস গ্যাস বিতরণ কোম্পানি। শনিবার (১০ অক্টোবর) ভোর চারটার দিকে ঢাকা সিটি করোরেশন স্যুয়ারেজ লাইন করার সময় গ্যাস পাইপ লাইনটি কাটা পড়ে। এতে দুপুর দুটা পর্যন্ত ধানমন্ডি ২৭ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রেখে পাইপ লাইন ঠিক করে তিতাস।

জানতে চাইলে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মো. আল মামুন জানান, সিটি করপোরেশন ওই এলাকায় স্যুয়ারেজ লাইন ঠিক করছে। ভোর ৪টার দিকে গ্যাস লাইনটি কাটা পড়ে। আমরা দুই পাশের ভাল্ব বন্ধ রেখে কাজটি করেছি। এখন সরবরাহ স্বাভাবিক রয়েছে। এতে ধানমন্ডি ২৭ এর কিছু অংশে গ্যাস ছিল না। অন্য সব জায়গায় গ্যাস সরবরাহ স্বাভাবিক ছিল।

তিতাসের কর্মকর্তারা বলেছেন, তাদের পাইপ লাইনের যে ড্রয়িং রয়েছে তা আগে থেকে সংগ্রহ করে সেই অনুযায়ী কাজ করলে এ ধরনের দুর্ঘটনা ঘটার কথা নয়। এটি না করাতে প্রায়ই রাজধানীতে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। এ নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হলেও কোনও সুফল মিলছে না।

/এসএনএস/আইএ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী