দুই বিদ্যুৎ কোম্পানির অনিয়মের তদন্ত করবে ক্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২০, ১৯:২৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১৯:২৫

ক্যাব বিদ্যুৎ সঞ্চালন এবং উৎপাদনের দায়িত্বে থাকা দুটি কোম্পানির বিরুদ্ধে তদন্ত করার ঘোষণা দিয়েছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। রবিবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাবের তথ্য কর্মকর্তা আনোয়ার পারভেজ এ কথা জানিয়েছেন।
ক্যাব বলছে, বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এবং বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) এর বিরুদ্ধে তদন্ত করবে তারা। চীনা কোম্পানি সিএমসি এবং এবং দেশীয় কোম্পানি এনডব্লিউপিজিসিএল বিদ্যুৎ বিসিপিসিএল গঠন করেছে। কোম্পানিটি পায়রায় এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে।
অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং কাজের নিম্নমানের খবর কয়েকটি পত্রিকাতে প্রকাশিত হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাব গঠিত বিদ্যুৎ জ্বালানি অভিযোগ অনুসন্ধান গবেষণা কমিশন এসব অভিযোগ খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে।
ক্যাবের এই কমিশনে রয়েছে সৈয়দ আবুল মকসুদ, স্থপতি মোবাশ্বর হোসেন, অধ্যাপক এমএম আকাশ, অধ্যাপক বদরুল ইমাম, অধ্যাপক সুশান্ত কুমার দাশ এবং অধ্যাপক শামসুল আলম। গত ১২ ডিসেম্বর ক্যাবের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্যাব দাবি করছে অভিযোগের বিষয়ে ইতোমধ্যে কিছু তথ্য প্রমাণ পেয়েছে তারা। ক্যাব মনে করছে বিপুল পরিমাণ অর্থের অপচয় হচ্ছে বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভূমিকা, ডিপিপি আরডিপিপি, প্রকল্পের কারিগরি এবং আর্থিক সম্ভাব্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট আইন ও বিধিবিধানের সঙ্গে অসঙ্গতি নিয়ে তদন্ত করা হবে।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের