অবশেষে এলপিজির মূল্য সমন্বয়ের প্রস্তাব

সঞ্চিতা সীতু
১৫ ডিসেম্বর ২০২০, ২১:০৮আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ১২:৪৭

এলপিজি অবশেষে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য সমন্বয়ের প্রস্তাব জমা দিয়েছে সরকারি ও বেসরকারি কোম্পানিগুলো। সূত্র জানায়, বেসরকারি কোম্পানিগুলো এলপিজির দাম ১ হাজার ৫০ টাকা আর সরকারি কোম্পানি এলপি গ্যাস লিমিটেড সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৭০০ টাকা করার প্রস্তাবের কথা জানিয়ে মূল্য সমন্বয়ের কথা জানিয়েছে।
গত ২৯ নভেম্বর গণশুনানির মাধ্যমে এলপিজির দাম নির্ধারণ করে প্রতিবেদন দাখিল না করায় কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট। ১৫ ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়। আজকের শুনানিতে কমিশনকে ১১ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন আদালত। ১১ জানুয়ারি আবার শুনানির দিন ঠিক হয়েছে।
আদালত অবমাননার রুল থেকে বাঁচতে এলপিজির দাম নির্ধারণের উদ্যোগ নেয় কমিশন। আগামী ১৪, ১৭ ও ১৮ জানুয়ারি গণশুনানির সিদ্ধান্ত নিয়েছে তারা। এর আগের কাজের জন্য একটি শিডিউলও তৈরি করে।

শিডিউল অনুযায়ী, গত ৬ ডিসেম্বর বিইআরসি এলপিজি বিপণনকারীদের কাছে মূল্য নির্ধারণের প্রস্তাব চায়। কিন্তু বেসরকারি কোনও কোম্পানি প্রস্তাব না দিয়ে ৩০ দিনের সময় চায়। অন্যদিকে একমাত্র সরকারি কোম্পানি এলিপি গ্যাস লিমিটেড এজন্য বিপিসির অনুমোদন প্রয়োজন বলে এক চিঠিতে জানায়। এ অবস্থায় কমিশন গতকাল অর্থাৎ ১৪ ডিসেম্বর পর্যন্ত দামের প্রস্তাব জমা দেওয়ার সময় দেয়।

এ বিষয়ে জানতে চাইলে কমিশনের একজন সদস্য বলেন, বেসরকারি কোম্পানিগুলোর পক্ষ থেকে এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) কমিশনের কাছে এলপিজির মূল্য সমন্বয়ের প্রস্তাব দিয়েছে। তাতে তারা তাদের সমস্ত ব্যয়ের ধাপে ধাপে হিসাব দিয়েছে। তাতে দেখা যায়,  সাড়ে ১২ কেজির সিলিন্ডার এখন যেখানে বাজারে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে সেখানে তারা ১০৫০ টাকার কথা জানিয়েছে। অন্যদিকে সরকারি কোম্পানি এলপি গ্যাস লিমিটেড ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করার প্রস্তাব দিয়েছে। তবে তারা বিস্তারিত কোনও হিসাব দেননি। আমরা তাদের কাছে আবারও বিস্তারিত হিসাব চেয়ে চিঠি দিয়েছি।

জানতে চাইলে এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান বলেন, আমরা বিপিসির অনুমোদন নিয়ে এই দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছি। আমাদের প্রথমে ৬ ডিসেম্বর চিঠি দিয়ে মাত্র একদিনের নোটিশে ৭ ডিসেম্বর দামের প্রস্তাব চাওয়ায় তখন দিতে পারিনি। পরে তা বাড়িয়ে ১৪ ডিসেম্বর করার পর আমরা এই প্রস্তাব দিয়েছি।

প্রসঙ্গত, বিইআরসির শিডিউলের মধ্যে রয়েছে ৭ ডিসেম্বরের মধ্যে স্বার্থসংশ্লিষ্ট ও লাইসেন্সিদের দাম সম্পর্কিত দলিলাদি জমা, ১৩ ডিসেম্বর কোম্পানিগুলোর প্রস্তাব পেলে  মূল্যায়ন কমিটি গঠন এবং গণশুনানির তারিখ নির্ধারণ করা। ১৩ ও ১৪ ডিসেম্বর স্বার্থসংশ্লিষ্টদের গণশুনানির বিষয়ে নোটিশ দেওয়া। এরপর ১৫ ও ১৬ ডিসেম্বর শুনানির তারিখ জানিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া। এছাড়া ১৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি গণশুনানির বিষয়ে সবার মতামত প্রদান, ৪ জানুয়ারি লিখিত মতামত প্রাপ্তি এবং শুনানিতে অংশগ্রহণের জন্য নামের তালিকাভুক্ত করা হবে। এরপর ১৪, ১৭ ও ১৮  জানুয়ারি এলপিজির দাম নির্ধারণে গণশুনানি করবে কমিশন। শুনানির পর ২৪ জানুয়ারি লাইসেন্সি ও স্বার্থসংশ্লিষ্টদের সঙ্গে শুনানি পরবর্তীতে লিখিত মতামত প্রদান করা যাবে। প্রস্তাব জমা দেওয়ার সময় বাড়ালেও শিডিউল অনুযায়ী কাজ চলছে বলে কমিশন সূত্র জানায়।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের