দুই দিন গ্যাসের চাপ কম থাকবে ঢাকার আশপাশের এলাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২১, ১২:৪১আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ১২:৪১

আগামীকাল শনিবার (১০ এপ্রিল) ভোর ৬টা থেকে রবিবার (১১ এপ্রিল) রাত ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জসহ আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকবে। তিতাস গ্যাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএ) আগামী ১০ থেকে ১১ এপ্রিল রাত ১০টা পর্যন্ত বাগরাবাদ সিদ্দিরগঞ্জ গ্যাস লাইনে পিগিং কার্যক্রম করবে। এজন্য নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, সোনারগাঁও, গজারিয়া, মেঘনাঘাট এলাকায় স্বল্পচাপ বিরাজ করবে।

প্রসঙ্গত, এর আগে গত ৬ এপ্রিল সকাল ১০টার দিকে সিদ্দিরগঞ্জ-গোদনাইল আরএমএস এবং গোদনাইল টিবিএস এ কয়েকটি ভালভে লিকেজ পায় তিতাস। তাই জরুরি ভিত্তিতে ভালভ প্রতিস্থাপনের জন্য নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। কোনও রকম পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েন নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জবাসি। পরে বেলা ৫টা নাগাদ গ্যাস সরবরাহ শুরু করা হলেও পুরো পরিস্থিতি স্বাভাবিক হয় রাত ৯টার পরে।

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী