বাড্ডা ও মিরপুরসহ রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২১, ১২:৫২আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১২:৫৩

বিদ্যুতের তারের ওপর ঝুলে পড়া গাছ কাটছে ডেসকো। এজন্য ডেসকোর অধীন বাড্ডা, মিরপুরের কিছু অংশসহ রাজধানীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ বন্ধ করার বিষয়ে আগের দিন মাইকিং করে জানিয়ে শিডিউল শাটডাউন হিসেবে কাজ করছে বলে জানিয়েছে ডেসকো কর্তৃপক্ষ।

জানতে চাইলে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাউসার আমীর আলী বাংলা ট্রিবিউনকে বলেন, প্রতিবছর এই সময় অর্থাৎ ঝড়ের সময় বিদ্যুতের তারের ওপর গাছ পড়ে দুর্ঘটনার খবর পাওয়া যায়। তাই আমরা আগে থেকেই সাবধানতা হিসেবে তারের ওপর ঝুলে থাকা গাছের ডাল কাটতে শুরু করেছি। তবে যে এলাকায় এই কাজ হবে সে এলাকায় আগেরদিনই আমরা মাইকিং করে জানিয়ে দিচ্ছি।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এতে গ্রাহকরাই লাভবান হবেন। গাছের ডাল কাটা হয়ে গেলে ঝড়ের সময় ডাল পড়ে দুর্ঘটনার আশঙ্কা কম থাকবে।

এদিকে ডেসকোর বাড্ডা জোনের দায়িত্বে থাকা আরিফুল হক বলেন, উত্তর বাড্ডা, স্বাধীনতা সরণি, পূর্বাচলে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, কাজ চলছে। আমরা শুক্রবার সন্ধ্যায় মাইকিং করে গ্রাহকদের জানিয়েছিলাম। এই কাজ আমরা প্রত্যেক শনিবারই করবো। আগের দিন মাইকিং করে জানিয়ে দেওয়া হবে। একেক শনিবার একেক এলাকায় তারের ওপর ঝুলে থাকা গাছের ডাল কাটা হবে। আজ বিদ্যুৎ নাই ময়নারবাগ, জিএম বাড়ি পূর্বাচল, উত্তর বাড্ডা, আলীরমোড়, সাঁতারকুল রোড, উত্তরবাড্ডা হাজিপাড়ায়।

এদিকে মিরপুরে খোঁজ নিয়ে জানা যায়, দুপুর দুইটা পর্যন্ত বাউনিয়া এলাকায় কাজ করবে ডেসকো। বিকাল ৪টার দিকে মিরপুর ১২-তে বিদ্যুৎ আসবে।

/এসএনএস/টিটি/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের