'এলপিজির দামের সঙ্গে যুক্ত অন্যান্য চার্জ অবাস্তব'

সঞ্চিতা সীতু
১৩ এপ্রিল ২০২১, ০১:৩৭আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০১:৩৭

এলপিজির দাম নির্ধারণের ক্ষেত্রে সৌদি সিপির দাম ঠিক থাকলেও এর সঙ্গে যুক্ত করা অন্যান্য চার্জ অবাস্তব বলে মন্তব্য করেছেন এলপিজি অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) এর সভাপতি আজম জে চৌধুরী। তিনি বলেন, কমিশন যে চার্জ ধরেছে সেগুলো আরও বেশি। তাই বিষয়গুলো নিয়ে আমরা কমিশনের সঙ্গে আলোচনা করতে চাই। সারাদেশে একদামে এলপিজি বিক্রি হোক সেটা আমরাও চাই।

আজ সোমবার (১২ এপ্রিল) অনলাইনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রাহক পর্যায়ে সরকারি ও বেসরকারি এলপিজির দাম নির্ধারণের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

কমিশন বেসরকারি এলপিজির দাম প্রতি কেজি ৮১ টাকা ৩০ পয়সা নির্ধারণ করে ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি এলপিজির দাম ৯৭৫ টাকা নির্ধারণ করে। এছাড়া ৫.৫,  ১২.৫, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৩, ৩৫ ও ৪৫ কেজি এলপিজির দামও বিইআরসি আদেশে পূনঃনির্ধারণ করা হয়েছে।

সাধারণত সৌদি সিপি (কনট্রাক্ট প্রাইস) অনুযায়ী দেশে এলপিজির দাম নির্ধারিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মার্চ মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্র‍্যাক্ট প্রাইস) যথাক্রমে প্রতি মেট্রিক টন ৬২৫ মার্কিন ডলার এবং ৫৯৫ মার্কিন ডলার অনুযায়ী প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫ :৬৫ বিবেচনায় প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬০৫ দশমিক ৫০ মার্কিন ডলার বিবেচনা করে কমিশন। এই সৌদি সিপির  সঙ্গে কমিশন জাহাজ ভাড়া এবং ট্রেডারের প্রিমিয়াম, ইমপোর্ট প্যারিটি প্রাইস, মজুদকরণ ও বোতলজাতকরণ চার্জ, ডিস্ট্রিবিউটর চার্জ (পরিবহন ব্যয়সহ),  রিটেইলার চার্জ, মুসক এবং অন্যান্য চার্জ যুক্ত করে দাম নির্ধারন করেছে।

কমিশন জানায়, সৌদি সিপির দাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতি মাসে এলপিজির দামও পরিবর্তন করা হবে। তবে এইক্ষেত্রে অন্যান্য যে চার্জ তার কোনও পরিবর্তন হবে না।

এ বিষয়ে জানতে চাইলে আজম জে চৌধুরী বলেন, সিপির দাম ঠিক আছে। আমরা একমত। দাম পরিবর্তন হলে দাম পরিবর্তন করা হবে তাও ঠিক আছে। কিন্তু সৌদি সিপির সঙ্গে অন্যান্য যে চার্জ কমিশন যুক্ত করে দাম নির্ধারণ করেছে তা অবাস্তব৷ আমরা কমিশনকে দীর্ঘদিন ধরেই নানা তথ্য দিয়ে সহযোগিতা করেছি। কিন্ত দাম নির্ধারণের ক্ষেত্রে তারা আমাদের দেওয়া তথ্য ব্যবহার করেনি। যেসব চার্জের কথা বলা হচ্ছে মোটেও তা এইরকম নয়। এই বিষয়ে আমরা কমিশনকে চিঠি দেবো। তাদের সঙ্গে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। যাতে করে দামের আদেশ পুণঃবিবেচনা করা হয়।

তিনি বলেন,  আমরাও চাই একটা নির্দিষ্ট দামে এলপিজি বিক্রি হোক। তাই কমিশনের সঙ্গে মিলেই এই দাম নির্ধারণ করতে চাই। তা না করা হলে আমাদের অনেক লোকসান হবে বলে তিনি জানান।

বিইআরসির আদেশ থেকে জানা যায়, সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৪৪৭ টাকা, ১২ কেজির দাম ৯৭৫ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ১৭ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ২২০ টাকা, ১৬ কেজির দাম ১ হাজার ৩০১ টাকা, ১৮ কেজির দাম ১ হাজার ৪৬৪ টাকা, ২০ কেজির দাম ১ হাজার ৬২৭ টাকা, ২২, কেজির দাম ১ হাজার ৭৮৯ টাকা, ২৫ কেজির দাম ২ হাজার ৩২ টাকা, ৩০ কেজির দাম ২ হাজার ৪৪০ টাকা, ৩৩ কেজির দাম ২ হাজার ৬৮৩ টাকা, ৩৫ কেজির দাম ২ হাজার ৮৪৬ টাকা, ৪৫ কেজির দাম ৩ হাজার ৬৫৯ টাকা নির্ধারণ করেছে কমিশন।

 

 

/এফএএন/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের