ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে যত উদ্যোগ

সঞ্চিতা সীতু
২০ জুলাই ২০২১, ১৯:৩০আপডেট : ২০ জুলাই ২০২১, ২০:২১

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ উদ্যোগ নিয়েছে পিডিবি এবং বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো। ঈদ আনন্দে বিদ্যুৎ যাতে বিড়ম্বনার কারণ না হয় সেজন্য নেওয়া হয়েছে প্রস্তুতি। জরুরি সেবা খাত হিসেবে বিতরণ কোম্পানিগুলো তাদের বিশেষ কর্মীদের ছুটি বাতিল করেছে।

পিডিবি সূত্র জানায়, ঈদে শহরের অফিস, কারখানা, দোকানপাট বন্ধ থাকায় বিদ্যুতের চাহিদাও কম থাকে। অন্যদিকে অনেকে যাচ্ছে গ্রামের বাড়ি। বিশেষ পরিস্থিতিতেও মানুষ ঢাকা ছেড়েছে। গত ছয় দিনে লক্ষাধিক মানুষ ঢাকা ছেড়েছেন। তাদের যাতে বিদ্যুৎ নিয়ে অভিযোগ না থাকে সেদিকেও বিশেষ নজর রাখা হবে।

বিতরণ কোম্পানিগুলো জানায়, প্রতিটি কন্ট্রোল রুম আগের মতো প্রস্তুত আছে। কোথাও সমস্যা হলে দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী জানান, ‘চাহিদা কমে যায় এই সময়। তবে আমাদের পর্যাপ্ত বিদ্যুৎ আছে। আশা করছি সমস্যা হবে না।’

তিনি আরও জানান, ‘কর্মীদের ডিউটির রোস্টার করা হয়েছে। এরপরও বিশেষ সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কন্ট্রোল রুমকে নির্দেশ দেওয়া হয়েছে।’

ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, ‘ঈদ ও লকডাউনকে কেন্দ্র করে আমরা ছুটি বাতিল করেছি। এ ছাড়া করোনার জন্য বিশেষ যে কমিটি করা হয়েছিল সেটি এখনও আছে। তারা এবারও সব দেখবেন। এ ছাড়া ডিপিডিসির কন্ট্রোল রুমে ফোন দিয়ে কেউ অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ঈদের নামাজের সময় যাতে কোনও মসজিদে বিদ্যুৎ না যায় সেদিকেও খেয়াল রাখতে বলা হয়েছে।

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী