রামপুরা গ্রিড চালু, ধীরে ধীরে বিদ্যুৎ আসতে শুরু করেছে ঢাকার বিভিন্ন এলাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ জুন ২০২৫, ০০:৪৩ আপডেট : ২৩ জুন ২০২৫, ০০:৪৩

রামপুরা গ্রিডের ত্রুটি মেরামত করা হয়েছে। ঢাকার বিভিন্ন এলাকায় ধীরে ধীরে বিদ্যুৎ আসতে শুরু করেছে। রবিবার (২২ জুন) দিনগত রাত পৌনে ১২টার দিকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

এর আগে এদিন রাত পৌনে ১০টার দিকে রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে ত্রুটি দেখা দেয়। এতে এতে বসুন্ধরা, গুলশান, আফতাবনগর, রামপুরা, মগবাজার, মধুবাগ, ফার্মগেট,  রাজাবাজার, কারওয়ানবাজার, বনানী, হাতিরঝিল, মহাখালী, মগবাজার, তেজগাঁও, ফার্মগেট, বনশ্রীসহ অনেক এলাকা এখন বিদ্যুৎবিহীন। 

একদিকে যেমন বিদ্যুৎ নেই, অন্যদিকে ভ্যাপসা গরমে সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়ে। প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় ছিল ঢাকার একাংশ। 

পিজিসিবি জানায়, রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে অনাকাঙ্ক্ষিতভাবে সৃষ্ট ত্রুটি মেরামত করে রাত ১১টা ৪৫ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো ধাপে ধাপে সব এলাকায় সংযোগ পুনঃস্থাপন করবে।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
বিমান যেন ‘স্বর্ণের খনি’
‘২ কোটির নিচে নেবো না’ বলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সেই প্রকৌশলী বরখাস্ত
বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ করছে দক্ষিণ সিটি
সর্বশেষ খবর
খুলনা শিপইয়ার্ডে টাগবোট ‘টিয়াখালী-৪’ নির্মাণ
খুলনা শিপইয়ার্ডে টাগবোট ‘টিয়াখালী-৪’ নির্মাণ
দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণের দাবি সিপিবির
দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণের দাবি সিপিবির
ভারতের কাছে ১০ গোলে হারলো বাংলাদেশ
ভারতের কাছে ১০ গোলে হারলো বাংলাদেশ
ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর পরিকল্পনা
ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর পরিকল্পনা
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!