‘নির্ধারিত এলাকায় শিল্প-কারখানা স্থাপন করলে দ্রুততার সঙ্গে গ্যাস-বিদ্যুৎ সংযোগ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২১, ২০:১৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২০:১৮

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নির্ধারিত এলাকায় শিল্প-কারখানা স্থাপন করলে দ্রুততার সঙ্গে গ্যাস- বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। বিসিক বা ইপিজেডে গ্যাস-বিদ্যুৎ সংযোগ প্রদানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) কেরানীগঞ্জে পানগাঁও ভালভ স্টেশন হতে বিসিক শিল্পনগরী পর্যন্ত ২০ কিলোমিটার গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো‌‌. আনিসুর রহমান ও তিতাস গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলী ইকবাল মোহাম্মদ নুরুল্লাহ বক্তব্য রাখেন।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, বিসিক শিল্প এলাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর ফলে শিল্পায়নসহ নতুন কর্মসংস্থানের সুযোগ হবে। গ্যাসের চাপ স্বাভাবিক থাকবে। কোভিড পরিস্থিতিতেও বিদ্যুৎ ও জ্বালানি উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। ২০২১-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ১০৪ দশমিক ২৭ ভাগ এবং বিদ্যুৎ বিভাগ ৯৭ দশমিক ৭৪ ভাগ অর্জন করেছে। উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখা হবে।

/এসএনএস/এনএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম