বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন বাতিলের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪১

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০ বাতিলের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। পাশাপাশি এলপিজিসহ পেট্রোলিয়াম পণ্যের মূল্য নির্ধারণের ক্ষমতা বিইআরসি’র কাছ থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগের নিন্দা জানিয়ে ওই ক্ষমতা সরিয়ে না নেওয়ার দাবি করেন তারা।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব)  আয়োজিত বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতের লক্ষ্যে এক অনলাইন নাগরিক সভায় এই দাবি জানানো হয়।

সভায় সুলতানা কামাল, স্থপতি মোবাশ্বের হোসেন, অধ্যাপক বদরুল ইমাম, অধ্যাপক ইজাজ হোসেন, প্রকৌশলী সালেক সুফী, অধ্যাপক এমএম আকাশ, অধ্যাপক এম. শামসুল আলম, অ্যাডভোকেট রেজওয়ানা হাসান, অধ্যাপক তানজিম উদ্দিন খান, তুরিন আফরোজসহ জেলা-উপজেলা পর্যায়ের ভোক্তা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাব এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বক্তারা বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০ বাতিলের দাবি করেছে। তবে বিশেষ কোনও ক্ষেত্রে সুইচ চ্যালেঞ্জের মাধ্যমে আনসলিসিটেড কোনও প্রস্তাব বিবেচনা করা যেতে পারে।

এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বেশ কিছু দাবি জানানো হয়। দাবিগুলো হচ্ছে‑ কোনও ভাড়া কিংবা দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ক্রয় চুক্তির মেয়াদ কোনভাবেই আর বাড়ানো যাবে না,  এলপিজিসহ পেট্রোলিয়াম পণ্যের মূল্য নির্ধারণের ক্ষমতা বিইআরসির কাছ থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগের ব্যাপারে নিন্দা জানিয়ে ওই ক্ষমতা সরিয়ে না নেওয়ার দাবি করা হয়। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের সেবা সংস্থাগুলোতে চাকরিতে ছিলেন, এমন কোন ব্যক্তি চাকরি ছেড়ে যাওয়ার ৫ বছর পর বিইআরসি'র সদস্য পদের যোগ্য ও উপযুক্ত হবেন এমন বিধান করার দাবি জানান তারা। অন্যদিকে এসব সেবা সংস্থার পরিচালনা বোর্ড থেকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাকে সরিয়ে নেওয়ার দাবি করেন তারা।

ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন, আমরা বেশ কিছু দাবি জানিয়েছি। এসবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কালো আইন বাতিল করা। পাশাপাশি কুইক রেন্টালের মেয়াদ যাতে না বাড়ানো হয়। তিনি বলেন, বিইআরসির মাধ্যমে এলপিজির দাম নির্ধারণ করা হলে ভোক্তারা সুবিধা পাবে নইলে একপক্ষের সুবিধা দেখা হবে। অন্যদিকে এই খাতের সুশাসন নিশ্চিত করতে হলে পরিচালনা বোর্ডগুলো থেকে কর্মকর্তাদের সরিয়ে দিতেই হবে। নইলে সুষ্ঠুভাবে কাজ করা সম্ভব নয়।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
ক্যাবের নতুন পরিষদ গঠন
বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমেছে, বাংলাদেশে বাড়ছে কেন
কাওরান বাজারের সিন্ডিকেট ভেঙে দিতে চাই: ক্যাব সভাপতি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি