শেখ রাসেল বেঁচে থাকলে অনুকরণীয় নেতা পেতাম: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২১, ১৭:৪২আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৭:৪৩

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শেখ রাসেল সবসময় বঙ্গবন্ধুকে অনুসরণ-অনুকরণ করতো। আজ বেঁচে থাকলে হয়তো আমরা একজন অনুকরণীয় নেতা পেতাম। কিন্তু ঘাতকরা দশ বছরের এই শিশুকেও নিস্তার দেয়নি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এই কুচক্রী মহল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। একই সাথে হত্যা করে বাংলাদেশের উন্নয়নের ধারা। স্তব্ধ করে দেয় মানবতা। বিচারের পথও করেছিল রুদ্ধ।

আজ সোমবার (১৮ আগস্ট) পেট্রোবাংলায় “শেখ রাসেল দিবস-২০২১” উদযাপন উপলক্ষে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এ বি এম আজাদ ও পেট্রোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব ও সময়োচিত সিদ্ধান্ত বাংলাদেশেকে সমৃদ্ধ করেছে এবং করছে। বহির্বিশ্বে আমাদের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে। এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন প্রকার অরাজকতা কাম্য নয়।

“শেখ রাসেল দিবস-২০২১” উদযাপন অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বাংলাদেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি অব্যাহত রাখতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সারা বিশ্বে জ্বালানি খাতের যে উত্তাল অবস্থা তা মোকাবিলায় বাস্তবসম্মত পদক্ষেপ এখুনি নিতে হবে। দেশজ সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে গতি আনা অপরিহার্য।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী