সিস্টেম লস ৫.৫৮ শতাংশে নামিয়ে আনা হয়েছে: ডেসকো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২২, ১৯:৩৪আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৯:৩৪

ডেসকোকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ এবং গ্রাহকবান্ধব প্রতিষ্ঠানে রূপদান করাই সবার উদ্দেশ্য। এ কোম্পানির একটি বড়  সাফল্য  হচ্ছে  সিস্টেম লস ৫ দশমিক ৫৮ শতাংশে নামিয়ে আনা।  ভবিষ্যৎ গ্রাহক চাহিদা পূরণ এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আরও কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ২০২০-২১ অর্থ বছরের ২৫তম বার্ষিক সাধারণ সভায় এসব তথ্য জানানো হয়।

ডেসকো বোর্ডের চেয়ারম্যান মোহা. সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বোর্ডের পরিচালকরা, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালকরা উপস্থিতিতে শেয়ারহোল্ডাররা অংশ নেন। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ টাকা মূল্যমানের প্রতিটি শেয়ারের বিপরীতে ১০ ভাগ হারে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়।

ডেসকো’র ওপর আস্থা রেখে বিনিয়োগ করার জন্য শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানিয়ে ডেসকো’র চেয়ারম্যান বলেন, আগামী বছরগুলোতেও ডেসকো তার সাফল্য ধরে রাখার চেষ্টা অব্যাহত রাখবে। চলমান কোভিড-১৯ অতিমারি পরিস্থিতিতেও ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মদক্ষতা চুক্তি (এপিএ) তে ৯৬.৩ শতাংশ নম্বর পেয়ে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর মধ্যে ডেসকো প্রথম স্থান অর্জন করেছে।'

ব্যবস্থাপনা পরিচালক মো. কাওসার আমীর আলী  বলেন, ডেসকোকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ এবং গ্রাহকবান্ধব প্রতিষ্ঠানে রূপদান করাই আমাদের  মূল উদ্দেশ্য। আমাদের  একটি বড়  সাফল্য  হচ্ছে আমরা সিস্টেম লস ৫.৫৮ শতাংশে নামিয়ে এনেছি।  ভবিষ্যৎ গ্রাহক চাহিদা পূরণ এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আমরা আরও কিছু প্রকল্প গ্রহণ করেছি। প্রকল্পগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ২০২৫ সাল পর্যন্ত ডেসকো এলাকায় যে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাবে তা মোকাবিলা করা সম্ভব হবে।

তিনি জানান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা ডিজিটাইজেশনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছি। বর্তমানে মোবাইল অ্যাপস, কল সেন্টার, গ্রাহকদেরকে বিদ্যুৎ বিভ্রাটসহ বিভিন্ন তথ্য মোবাইল এসএমস-এর মাধ্যমে প্রেরণ, ঘরে বসে অনলাইনে বিদ্যুৎ বিল প্রাপ্তি এবং অনলাইনের বিভিন্ন প্লাটফরম ব্যবহার করে বিল পরিশোধ করার প্রক্রিয়াকে আমরা আরও সহজতর করেছি।'

/এসএনএন/এমএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের