গ্রাহকদের কাছে তিতাসের জবাবদিহি বাড়াতে হবে: নসরুল হামিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২২, ১৮:৫৬আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৮:৫৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্রাহকদের কাছে জবাবদিহি বাড়াতে হবে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানিকে। গ্রাহকদের কাছ থেকে প্রতিনিয়ত অভিযোগ পাওয়া যাচ্ছে। এগুলোর দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন।  গ্রাহকসেবার মান বাড়াতে না পারলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী সোমবার (১৭ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি পরিদর্শনকালে এসব কথা বলেন।

কারিগরি সমস্যা ও বিশ্বে এলএনজির দাম বাড়ার কারণে গ্যাসের চাপ কিছুটা কম। গ্রাহকদের আস্থা বাড়াতে তিতাসের কার্যক্রম প্রতিনিয়ত জানাতে হবে বলে জানান নসরুল হামিদ। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম বাড়ানোর তাগিদও দেন তিনি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

তিতাসের বিদ্যমান প্রকল্প আলোচনাকালে প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের চাপ সব জায়গায় একই রাখা নিয়ে কাজ করার সময় এসেছে।

অবৈধ সংযোগ প্রসঙ্গে তিতাস জানায়, ২০২১ সালের নভেম্বরে ২৫ কিলোমিটার, ডিসেম্বরে ২৪.১ কিলোমিটার ও এ বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত ১৬ কিলোমিটার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিতাস আরও জানায়, সরকারি গ্রাহকদের কাছে গ্যাস বিক্রির ৭৪৫ কোটি ২২ লাখ টাকা এবং বেসরকারি গ্রাহকদের কাছে ৫৬২০ কোটি ২৫ লাখ টাকা বকেয়া রয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গ্রাহকদের বকেয়া পরিশোধের অনুরোধ জানিয়ে বলেন, প্রায় ৬৩৬৫ কোটি টাকা বকেয়া থাকায় সেবাধর্মী অনেক প্রকল্প নেওয়া যাচ্ছে না। এ সময় তিনি স্মার্ট মিটার সংযোগ কার্যক্রম জোরদারের নির্দেশ দেন।

/এসএনএস/এফএ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের