আঞ্চলিক বিদ্যুৎসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী ইইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৮

গ্রিন ট্রানজিশন, স্মার্ট গ্রিড, নবায়নযোগ্য জ্বালানি, নেপাল-ভুটানের সঙ্গে আঞ্চলিক সহযোগিতা প্রভৃতি খাতে অনুদান বা ঋণ দিয়ে জ্বালানি খাতে কাজ করতে আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের (ইুইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটেলি। সোমবার (৭ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাতের সময় এই ইচ্ছে প্রকাশ করেন তিনি। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন তারা। বিদ্যুৎ বিভাগের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ইইউ রাষ্ট্রদূত জানান, ইউরোপিয়ান বিনিয়োগের মাধ্যমে ঋণ অনুদানের অর্থায়ন করা হবে। সৌর বিদ্যুৎ ও বায়ুবিদ্যুতের অভ্যন্তরীণ উৎপাদন নিয়েও আগ্রহ দেখান তিনি।

রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ইউরোপিয়ান দেশগুলোর সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করতে চাই। ক্লিন জ্বালানি, বিতরণ খাতের ডিজিটালাইজেশন, স্মার্ট মিটার, স্মার্ট গ্রিড, ভূগর্ভস্থ তার, জ্বালানি খাতের আধুনিকায়ন প্রভৃতি খাতে একসঙ্গে কাজ করা যেতে পারে। ইউরোপিয়ান অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটকে আন্তর্জাতিক মানের একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান করার কাজও একসঙ্গে করা যেতে পারে। ক্রমাগত উন্নয়নের ফলে গ্যাস ও বিদ্যুতের চাহিদা উত্তরোত্তর বাড়ছে। জলবিদ্যুতের জন্য বাংলাদেশ নেপাল ও ভুটানে বিনিয়োগ করতে চায়। ইউরোপিয়ান ইউনিয়ন এখানে অংশ নিতে পারে।’

ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে কী কী বিষয়ে যৌথভাবে কাজ করা যায় তা খুঁজে বের করার জন্য যৌথ টিমের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। 

/এসএনএস/জেএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী