বিবিয়ানার উৎপাদন আজই ১১০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে: নসরুল হামিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২২, ১২:৫৪আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১২:৫৪

প্রকৌশলীদের পরিশ্রমে গ্যাসের সংকট কাটিয়ে উঠতে শুরু করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, ‘বিবিয়ানা গ্যাসক্ষেত্রের উৎপাদন আজ (মঙ্গলবার) সন্ধ্যা নাগাদ ১১০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে বলে আশা করা যাচ্ছে।’ গ্যাসের এই সংকটকালীন সময়ে ‘ধৈর্য ধারণ করায়’ গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার (৫ এপ্রিল) প্রতিমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই তথ্য এবং কৃতজ্ঞতা জানান। তিনি লিখেছেন, বিবিয়ানা গ্যাস ফিল্ডে সমস্যা দেখা দেওয়ায় জরুরি মেরামতের জন্য কোনও কোনও এলাকায় গ্যাসের স্বল্পচাপের সৃষ্টি হয়েছিল গত দু'দিন। আমাদের প্রকৌশলীদের নিরলস পরিশ্রমের ফলে আমরা এ সংকট কাটিয়ে উঠতে শুরু করেছি। 

তিনি জানান, বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে দৈনিক ১২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। সমস্যা দেখা দেওয়ায় যা ৮০০ মিলিয়ন ঘনফুটের নীচে নেমে এসেছিল। বর্তমানে ১০১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। আজ সন্ধ্যা নাগাদ যা ১১০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে বলে আশা করা যাচ্ছে। 

প্রসঙ্গত, গেল রবিবার রাতে বিবিয়ানার ছয়টি কূপ থেকে গ্যাস উত্তোলনের সময় হঠাৎ বালি উঠতে শুরু করে। এ কারণে বন্ধ করে দিতে হয় উৎপাদন। এতে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট দেখা দেয়। বর্তমানে আবাসিক এলাকায় সাধারণত প্রায় ২৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। এরমধ্যে ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি তৈরি হয়।

এর প্রভাবে রমজানের প্রথম দিনই রাজধানীর বেশিরভাগ মানুষের ঘরে চুলা জ্বলেনি। হঠাৎ গ্যাস বন্ধ হওয়ায় ইফতার বানাতে পারেননি অনেকেই। সেহেরিও সেরেছেনে অনেকে শুধু ভর্তা-ভাত খেয়ে। এর পরদিন অর্থাৎ সোমবার একটি কূপ উৎপাদনে এলে ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সঞ্চালন লাইনে যুক্ত হয়। এর ফলে রবিবারের চেয়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। তবে দুপুরের পর বেশিরভাগ এলাকায় গ্যাস ছিল না। যেসব জায়গায় ছিল সেখানে নিভু নিভু আগুনেই ইফতার সেরেছেন রাজধানীবাসী।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী