প্রতিবেশী দেশের সহযোগিতা নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বড় ভূমিকা রাখবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২২, ১৪:৩৯আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৪:৩৯

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০৪০ বাস্তবায়নে ওই সময়ের মধ্যে ৫০ শতাংশ নবায়ানযোগ্য জ্বালানি ও ক্লিন এনার্জি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। এ ক্ষেত্রে প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের সহযোগিতায় নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বড় ভূমিকা রাখবে।’

মঙ্গলবার (২৫ এপ্রিল) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নেপালের জ্বালানি, পানি সম্পদ ও সেচ মন্ত্রণালয়ের মন্ত্রী পাম্পা ভুসাল নসরুল হামিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলে তিনি এসব কথা বলেন।

নেপালের মন্ত্রী পাম্পা ভুসালের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল এবং বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। তারা দ্বিপাক্ষিক বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী নরসরুল হামিদ বলেন, ‘গ্রীষ্ম-বর্ষা মৌসুমে নেপালের উদ্বৃত্ত বিদ্যুৎ আমরা আমদানি করতে পারি এবং শীত মৌসুমে যখন তাদের বিদ্যুৎ উৎপাদন কমে যায়, তখন আমাদের দেশ থেকে তারা বিদ্যুৎ নিলে দুই দেশই লাভবান হবে।

উল্লেখ্য, গ্রীষ্ম-বর্ষা মৌসুমে নেপালের জলবিদ্যুৎ সক্ষমতা দাঁড়ায় ৪৩ হাজার মেগাওয়াট।

নেপালের জ্বালানি, পানি সম্পদ ও সেচ মন্ত্রণালয়ের মন্ত্রী পাম্পা ভুসাল নেপালের জলবিদ্যুতের সম্ভাবনাকে কাজে লাগতে বাংলাদেশকে সে দেশে বিনিয়োগের আহ্বান জানান।  

এ সময় তিনি বিদ্যুৎ খাতের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ভারত থেকে বিদ্যুৎ আমদানি করছে, নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির প্রক্রিয়া প্রায় চূড়ান্ত, ভুটান থেকে জল বিদ্যুৎ আমদানির জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর প্রক্রিয়াধীন রয়েছে।

দ্বিপাক্ষিক এ বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন।

নেপালের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন, জাতীয় পরিকল্পনা কমিশনের সদস্য ড. সুরেন্দ্র লাব কারনা, নেপালের জ্বালানি, পানি সম্পদ ও সেচ মন্ত্রণালয়ের সচিব দেবেন্দ্র কারকি প্রমুখ।

 

/এসএনএস/আইএ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি