লাভ করছে সরকারি ৫টি বিদ্যুৎ কোম্পানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২২, ২১:৫৬আপডেট : ২২ মে ২০২২, ২২:৪১

বিদ্যুৎ বিভাগের আওতাধীন ছয়টি সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানির মধ্যে পাঁচটিই লাভে। কেবল বাণিজ্যিক উৎপাদনে না যাওয়া একটি কোম্পানি লোকসানে আছে।

রবিবার (২২ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয় এ তথ্য জানায়।

সংসদীয় কমিটির বৈঠকে ছয়টি কোম্পানির গত তিন অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করে বিদ্যুৎ বিভাগ। তাতে দেখা যায়, ছয়টি সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানির মধ্যে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড গত ২০২০-২১ অর্থবছরে ৯৩১ কোটি ৮৬ লাখ টাকা, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি ২৪৬ কোটি ৮৭ লাখ টাকা, রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড ২৫৪ কোটি ৩৫ লাখ টাকা, ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি বাংলাদেশ ১৩২ কোটি টাকা এবং বি-আর পাওয়ারজেন লিমিটেড ৮৪ কোটি ৫৬ লাখ টাকার বেশি মুনাফা করেছে।

এই পাঁচটি কোম্পানি গত তিন অর্থবছরেই লাভে ছিল। এর বাইরে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ গত অর্থবছরে ২৩ কোটি ২১ লাখ টাকা লোকসান দিয়েছে। বিদ্যুৎ বিভাগ বলেছে, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি এখনও বাণিজ্যিক উৎপাদনে না যাওয়ায় মুনাফা অর্জন করতে পারেনি।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বিদ্যুৎ আমদানির পাশাপাশি দেশে নদীর স্থির পানি ও সমুদ্রের পানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বিষয়ে গবেষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আবু জাহির, নূরুল ইসলাম তালুকদার, আছলাম হোসেন, খালেদা খানম ও নার্গিস রহমান অংশ নেন।

/ইএইচএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান