বাংলাদেশের কাছে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির প্রস্তাব রাশিয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২২, ১৫:১৫আপডেট : ২৩ মে ২০২২, ১৬:৫৬

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘বাংলাদেশের কাছে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া। কীভাবে তেল কেনা যায়, তা পর্যালোচনা করছে বাংলাদেশ।’

ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা বিশ্বের অবরোধের মধ্যে চীন এবং ভারত রাশিয়া থেকে জ্বালানি তেলে আমদানি করছে। সম্প্রতি রাশিয়া থেকে চীন রেকর্ড পরিমাণ জ্বালানি তেল আমদানি করছে বলে বিশ্ব গণমাধ্যমে জানানো হয়। এমন পরিস্থিতিতে প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই তথ্য জানালেন। তবে সরকার এই বিষয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে তা এখনও স্পষ্ট নয়। 

আজ সোমবার (২৩ মে) বিদ্যুৎ ভবনে বিপিএমআই আয়োজিত ‘বিদ্যুৎ খাতে সাইবার নিরাপত্তা-নীতি এবং অপারেশনাল দৃষ্টিকোণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

ওই বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানিয়েছেন, প্রতিমন্ত্রী শুধু রাশিয়ার আগ্রহের কথা জানিয়েছেন। সরকার এই বিষয়ে কী সিদ্ধান্ত নেবে, সেটা তিনি পরিষ্কার করেননি।

গত নভেম্বর মাসে জ্বালানি বিভাগ ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়ায়। এখন কেরোসিন ও ডিজেলের দাম প্রতি লিটার ৬৫ টাকা থেকে বেড়ে ৮০ টাকা হয়েছে।  

যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ইউরোপীয় দেশগুলো রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করতে পারছে না। এর ফলে বিকল্প উপায়ে অন্য দেশ থেকে জ্বালানি তেল আমদানি করার ফলে তৃতীয় বিশ্বের দেশগুলোর উপর বাড়তি চাপ পড়েছে। এর ফলে জ্বালানি তেলের বাজার অস্থির হয়ে উঠেছে।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী