রাশিয়ার অপরিশোধিত তেল কেনা হচ্ছে না: নসরুল হামিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২২, ১৫:৩২আপডেট : ৩১ মে ২০২২, ১৬:২৩

রাশিয়া থেকে অপরিশোধিত তেল আপাতত কেনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার (৩১ মে) পিডিবির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি রাশিয়া বাংলাদেশের কাছে অপরিশোধিত তেল বিক্রির আগ্রহ দেখিয়েছে। কিন্তু বাংলাদেশ দেশের একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে লাইট ক্রুড অয়েল বা হালকা অপরিশোধিত তেল পরিশোধন করে। কিন্তু রাশিয়া যে ক্রুড অয়েল রফতানি করতে চাইছে, তা অনেকটা ভারি। ফলে এই তেল দেশে পরিশোধন করা সম্ভব না। 

নসরুল হামিদ বলেন, ‘রাশিয়া থেকে তেল আমদানি ছাড়াও আমরা অনেক দেশ থেকে অনেক অফার পাচ্ছি। রাশিয়ার ক্রুড আমাদের ক্রুডের সঙ্গে ম্যাচ করে না। আমরা অ্যারাবিয়ার মারমার ব্যবহার করি, যা অনেকটা হালকা। আমাদের ক্রড অয়েলের কোনও সংকটও নেই। ফলে মুহূর্তে অন্য দেশের মতো মজুতের চিন্তা করছি না। তবে বিশ্ব বাজারে তেলের দাম ওঠানামা করছে। সেটা আমরা নিয়মিত মনিটরিং করছি।’

এর আগে পররাষ্ট্রমন্ত্রীও রাশিয়া থেকে তেল এবং খাদ্য-শস্য আমদানির বিষয়ে সরকারের আগ্রহের কথা জানিয়েছিলেন।

/এসএনএস/ এপিএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী