শুক্র ও শনিবার প্রি-পেইড মিটারের সব কাজ বন্ধ থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২২, ১৫:১৯আপডেট : ০৮ জুন ২০২২, ১৫:১৯

আগামী শুক্রবার এবং শনিবার দুই দিন ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) এর আওতাধীন এলাকায় প্রি-পেইড বা এএমআই স্মার্ট মিটার সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। বিদ্যুতের প্রি-পেইড সিস্টেমের উন্নয়নের জন্য এই সিস্টেম বন্ধ রাখা হবে। গ্রাহককে নিজ নিজ মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার জন্য অনুরোধ জানিয়েছে ডিপিডিসি।

আজ বুধবার (৮ জুন) ডিপিডিসি’র জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়।

তারা জানায়, ডিপিডিসি’র প্রি-পেইড বা এএমআই স্মার্ট মিটার ব্যবহারকারী গ্রাহকদের জানানো যাচ্ছে যে, উন্নত গ্রাহক সেবার লক্ষ্যে প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের জন্য আগামী ১০ জুন শুক্রবার সকাল ৮টা হতে ১১ জুন শনিবার রাত ১২টা পর্যন্ত প্রি-পেইড বা এএমআই স্মার্ট মিটার সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।

সকল গ্রাহককে নিজ নিজ মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার জন্য অনুরোধ জানিয়ে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এছাড়া যেকোনও প্রয়োজনে ডিপিডিসির কল সেন্টার ‘১৬১১৬’ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

/এসএনএস/আইএ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের