‘নেট মিটারিং’ নিয়ে নতুন উদ্যোগ

সঞ্চিতা সীতু
৩০ জুন ২০২২, ০০:০৬আপডেট : ৩০ জুন ২০২২, ০০:১৬

নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে নতুন উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ। এত দিন শুধু বিদ্যুৎ উৎপাদন করে এমন সরকারি-বেসরকারি কোম্পানির মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদনে উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সেখানে খুব বেশি সাফল্য আসেনি। এবার তাই গ্রাহকের মাধ্যমে ‘নেট মিটারিং’ কার্যক্রমকে এগিয়ে নিতে পৃথক সেল খোলার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (নেসকো) এবং ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)— এ বিতরণ কোম্পানিগুলোকে এ ধরনের সেল খোলার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

হিসাব বলছে, এখন পর্যন্ত ৩৯ দশমিক ৩৩৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে নেট মিটারিং থেকে। দেশে নেট মিটারিংয়ের গ্রাহক ১৫৯১ জন। সারাদেশে চার কোটি গ্রাহকের মধ্যে মাত্র দেড় হাজার গ্রাহক নেট মিটারিং-এ নিজের বাড়ির আঙ্গিনায় সৌর প্যানেল স্থাপন করে এই বিদ্যুৎ উৎপাদন করছে।

বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা মনে করছেন, যদি আরও গ্রাহক সম্পৃক্ত হতো তাহলে আরও বিদ্যুৎ উৎপাদন করা যেত। আঙ্গিনায় শুধু সৌর প্যানেল ও ইনভার্টার ব্যবহার করেই এই বিদ্যুৎ উৎপাদন করে গ্রিডে সরবরাহ করা সম্ভব। এতে বাড়তি জমিরও দরকার নেই।

নেট মিটারিং প্রক্রিয়ায় দিনের বেলা গ্রাহক সৌর প্যানেলের বিদ্যুৎ উৎপাদন করে ব্যবহার করবে। ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে চলে যাবে। সেই বিদ্যুতের হিসাব রাখবে একটি মিটার। দিনের বেলা গ্রাহক যে বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করলো রাতে সমপরিমাণ বিদ্যুৎ আবার ফেরত পাবে। এভাবে দিনে-রাতের উৎপাদন ও ব্যবহার হিসাব করেই দিতে হবে মাসিক বিল।

এতে দেখা যায়, নেট মিটারিং-এর গ্রাহকদের অন্তত ৪০ ভাগ বিদ্যুৎ বিল সাশ্রয় হচ্ছে।

বিদ্যুৎ বিভাগ কীভাবে এ পদ্ধতিতে উপকৃত হবে জানতে চাইলে এক কর্মকর্তা বলেন, আমরা বেশিরভাগ বিদ্যুৎ উৎপাদন করি জীবাশ্ম জ্বালানি দিয়ে। এই প্রক্রিয়ায় উৎপাদন কম করতে হলে জ্বালানি সাশ্রয় হবে।

যদিও এখন শুধু বড় ছাদ রয়েছে এমন কারখানাগুলো নেট মিটারিং ব্যবস্থায় বিদ্যুৎ উৎপাদন করছে। কিন্তু বিদ্যুৎ বিভাগ চাইছে দেশের সব সরকারি-বেসরকারি স্থাপনা এই প্রক্রিয়ায় আসুক।

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সাবেক চেয়ারম্যান মো. আলাউদ্দিন বলেন, আগেও আমরা গ্রাহককে নেট মিটারিং চালুর জন্য নানাভাবে উদ্বুদ্ধ করতাম। এখন যদি পৃথক সেল গঠন করে কাজ করা হয় তবে সেটি আরও গতি পাবে। গ্রাহকও নেট মিটারিং সম্পর্কে সহজে জানবে।

আরও পড়ুন:

‘নেট মিটারিং’ গ্রাহক সৃষ্টির নতুন লক্ষ্যমাত্রা

/এফএ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম