ঢাকার বাইরে খেয়ালখুশির লোডশেডিং

সঞ্চিতা সীতু
১৯ জুলাই ২০২২, ২০:০০আপডেট : ১৯ জুলাই ২০২২, ২৩:৩৪

লোডশেডিংয়ের শিডিউল ঢাকায় মানা হলেও অন্য কোথাও মানা হচ্ছে না। বেশি অভিযোগ গ্রামাঞ্চলে বিদ্যুৎ বিতরণকারী পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে। সরকারের তরফ থেকে একঘণ্টা করে লোডশেডিংয়ের কথা বলা হলেও কমপক্ষে তিন-চার ঘণ্টা করে বিদ্যুৎ থাকছে না। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বিস্তর সমালোচনা।

নেত্রকোনার বাসিন্দা ফৌজিয়া সুলতানা জানান, ‘সোমবার রাত ১২টা থেকে দুপুর ৩টা; এই ১৫ ঘণ্টার মধ্যে পাঁচবার আধঘণ্টা থেকে একঘণ্টা মেয়াদে বিদ্যুৎ ছিল না। গতকাল শুনলাম সব জায়গায় এক ঘণ্টা করে লোডশেডিং করা হবে। মফস্বলের জন্য যেমন খুশি তেমন লোডশেডিংয়ের রুটিন করা হয়েছে নাকি!’

জানতে চাইলে মাগুরা জেলার কুমরুল গ্রামের বাসিন্দা রথীন্দ্রনাথ গুহ বলেন, দিনে সাধারণত বেশ কয়েকবার করেই লোডশেডিং পাই আমরা। এখনও একই আছে। সন্ধ্যার পরও কয়েকবার বিদ্যুৎ যায়।

আরইবি সূত্র জানিয়েছে, দিনের বেলায় আগে থেকেই তারা চাহিদার ৩০ শতাংশ বিদ্যুৎ পাচ্ছিলেন। এখন সন্ধ্যার পরও বিদ্যুৎ কম দেওয়া হচ্ছে। রাতে অন্তত তাদের দুই ঘণ্টা লোডশেডিং করতে হচ্ছে।

সূত্র আরও বলছে, তাদের সারা দেশে প্রায় ৮ হাজারেরও বেশি ফিডার রয়েছে। এগুলোকে ভাগ করে কোথায় কখন কতটুকু লোডশেডিং করা হবে তা নির্দিষ্ট করে বলা কঠিন। সরকারের নির্দেশনা অনুযায়ী পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে। তারা লোডশেডিংয়ের তালিকা করে সেই অনুযায়ী লোড ম্যানেজমেন্ট করবে।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) সন্তোষ কুমার ঘোষ জানান, আমরা যতটা পারছি লোড ম্যানেজমেন্ট করছি। দিনে ৩০ শতাংশ বিদ্যুৎ কম পাচ্ছি। রাতে যা পাচ্ছি তা দিয়ে দুইবার দেড় ঘণ্টা করে লোডশেডিং করতে হচ্ছে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) বলেন, আমাদের ১৫১ মেগাওয়াটের মধ্যে এক-তৃতীয়াংশ পেলেও কোনও মতে চালাতে পারি। আজকে (১৯ জুলাই) মুক্তাগাছায় ৪৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৫ মেগাওয়াট দেওয়া হয়েছিল। পরে দুই মেগাওয়াট বাড়ানো হয়েছিল।

পল্লী বিদ্যুৎ সমিতির নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তাও বলেছেন একই কথা।

বিশ্ব জ্বালানি পরিস্থিতির কারণে দেশে সাশ্রয়ী নীতি গ্রহণ করা হয়েছে। এজন্য লোডশেডিংয়ের একটি শিডিউল করার নির্দেশ দেওয়া হয়েছে বিতরণ কোম্পানিগুলোকে। বিষয়টি আগেভাগে গ্রাহকদের জানানোর নির্দেশও দেওয়া হয়েছে। তবে এখনও সব বিতরণ সংস্থা এই নির্দেশ অনুযায়ী কাজ শুরু করতে পারেনি। 

ঢাকার দুই বিতরণ কোম্পানি ডিপিডিসি ও ডেসকো তাদের ওয়েবসাইটে দেওয়া শিডিউল অনুযায়ী লোডশেডিং করছে। একইসঙ্গে রাত ৮টার পর দোকানপাট বন্ধে মাইকিংও করছে।

গত সোমবার (১৮ জুলাই) রাত ৮টার পর বিপণি বিতান খোলা রাখায় সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে ঢাকার বেশ কিছু এলাকায়

/এসএনএস/এফএ/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের