দিনাজপুরের লোহার খনির সম্ভাব্যতা যাচাইয়ে পরামর্শক কোম্পানির সঙ্গে চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২২, ১৯:০৩আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৯:২৯

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পাওয়া লোহার খনির সম্ভাব্যতা যাচাইয়ে একটি পরামর্শক কোম্পানির সঙ্গে চুক্তি সই হয়েছে। সোমবার (২৫ জুলাই) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন-পেট্রোবাংলার বোর্ড রুমে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এবং ডিএমটি কনসালটিং লিমিটেডের মধ্যে ‘প্রিলিমিনারি স্টাডি ফর ডেভেলপমেন্ট অব আলিহাট আয়রন ওর ডিপোজিট অ্যাট হাকিমপুর, দিনাজপুর, বাংলাদেশ’ শীর্ষক চুক্তিটি সই হয়।

পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে পেট্রোবাংলার পরিচালক, ডিএমটি কনসালটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. ভেসিলস রোবসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির পক্ষে কোম্পানি সচিব উম্মে তাজমেরী সেলিনা আখতার এবং ডিএমটি কনসালটিং লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. ভেসিলস রোবস চুক্তিটি সই করেন।

প্রসঙ্গত, জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ (জিএসবি) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলিহাট এলাকায় একটি লৌহ-আকরিক সমৃদ্ধ শিলাখনির সন্ধান পায়। প্রাথমিকভাবে ৫ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ৬২৫ মিলিয়ন টন লৌহ-আকরিক মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাপ্ত এই লোহা সমৃদ্ধ শিলার গভীরতা ৪২৬ থেকে ৫৪৮ মিটার। লৌহ-আকরিক সমৃদ্ধ শিলা স্তরে আয়রন ওর-এর পরিমাণ প্রায় ৫০ শতাংশ। এই শিলা স্তরগুলোর গড় পুরুত্ব ৬৮ মিটার।

এখন আলিহাট আয়রন ওর ক্ষেত্রের ফিজিবিলিটি স্টাডি পরিচালনার দায়িত্ব বিসিএমসিএলকে দেওয়া হয়েছে। বিসিএমসিএল ৬ বর্গকিলোমিটার এলাকায় একটি প্রাথমিক সমীক্ষা করবে। এই সমীক্ষা প্রতিবেদনে আয়রন ওরের মজুত যথেষ্ট পাওয়া গেলে পরবর্তী সময়ে মাইনিং করার লক্ষ্যে বিস্তারিত ফিজিবিলিটি স্টাডি পরিচালনা করা হবে।

/এসএনএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের