১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২২, ১৬:৫০আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৮:১৫

জুলাই মাসে দাম কিছুটা বৃদ্ধির পর চলতি আগস্ট মাসে কিছুটা কমেছে এলপিজির দাম। প্রতি কেজিতে কমলো ৩ টাকা। এই হিসাবে ১২ কেজি সিলিন্ডারের দাম কমলো ৩৫ টাকা। একইভাবে দাম কমেছে অটোগ্যাসেরও।

মঙ্গলবার (২ আগস্ট) অনলাইনে বিইআরসি আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করা হয়। নির্ধারিত নতুন দাম মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব খলিলুর রহমান, সদস্য মোকবুল ই ইলাহি, আবু ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগস্ট মাসে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১০১ টাকা ৬২ পয়সা, যা জুলাই মাসে ছিল ১০৪ টাকা ৫২ পয়সা। এই হিসাবে এখন ১২ কেজি সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ২১৯ টাকা, যা জুলাই মাসে ছিল ১ হাজার ২৫৪ টাকা। আর জুন মাসে ছিল ১ হাজার ২৪২ টাকা। মে মাসে ছিল ১ হাজার ৩৩৫ টাকা।

এদিকে আগস্ট মাসের জন্য অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৫৬ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করেছে কমিশন, যা জুলাই মাসে ছিল ৫৮ টাকা ৪৬ পয়সা।

এছাড়া বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহারকারীদের এলপিজির দাম কিছুটা কমেছে। রেটিকুলেটেড এলপিজি প্রতি কেজির দাম ৯৮ দশমিক ৩৮ টাকা এবং রেটিকুলেটেড গ্যাসীয় অবস্থায় প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ০ দশমিক ২১৮৬ টাকা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি সিপি অনুসারে প্রোপেন ও বিউটেনের দাম প্রতি টন যথাক্রমে ৭২৫ ডলার থেকে কমে ৬৭০ এবং ৭২৫ থেকে কমে ৬৬০ ডলার হয়েছে। প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত বিবেচনায় আগস্ট মাসের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ‘আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমলেও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে। মূসকও বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে প্রতি কেজিতে দাম খুব বেশি একটা কমানো যায়নি।’ বিশ্ববাজারে এলপিজির দাম কমলেও ডলারের দামের বিপরীতে টাকা অবমূল্যায়নের কারণে এই দাম বাড়লো বলেও জানান তিনি।

এছাড়া সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

/এসএনএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে