অবশেষে জ্বালানির বকেয়া বিল পরিশোধ করতে শুরু করেছে বিমান

সঞ্চিতা সীতু
১৭ আগস্ট ২০২২, ২০:৩০আপডেট : ১৭ আগস্ট ২০২২, ২০:৪৩

দীর্ঘদিন জ্বালানি তেলের বিল দিচ্ছিল না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরপর নানা আলোচনা এবং চিঠি চালাচালির পর আগের বকেয়ার প্রায় ২০ কোটি টাকা পরিশোধ করেছে তারা। তবে চলতি বিল পরিশোধ করতে দেরি করলে বাংলাদেশ বিমানকে আবারও তেল সরবরাহ বন্ধ করার নির্দেশ দিয়েছে জ্বালানি বিভাগ।

সম্প্রতি জ্বালানি বিভাগের এক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জ্বালানি বিভাগের সিনিয়র সচিব মাহবুব হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে ফেব্রুয়ারি ২০১১ থেকে অক্টোবর ২০১৯ পর্যন্ত বকেয়া পাওনা ছিল ২ হাজার ১০৮ কোটি ২০ লাখ টাকা। এই বকেয়া আদায়ের লক্ষ্যে একটি আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের ধারাবাহিকতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগের বকেয়ার মধ্যে প্রায় ২০ কোটি ৭৯ লাখ টাকা পরিশোধ করেছে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বাংলাদেশ বিমানের কাছে আগের বকেয়া পাওনা আদায়ের বিষয়ে কার্যক্রম ত্বরান্বিত করতে হবে। বিমানের কাছে বকেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো চিঠির সর্বশেষ অবস্থা নিয়ে এই আলোচনা করা হয়।

পদ্মা অয়েল কোম্পানির (পিওসিএল) এক কর্মকর্তা জানান, বকেয়া পাওনা আদায়ের বিষয়ে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ইতোমধ্যে এ বিষয়ে সম্প্রতি সিনিয়র সচিব, অর্থ বিভাগের সভাপতিত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সমন্বয়ে একটি আন্তমন্ত্রণালয় সভা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সিনিয়র সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের কাছে চিঠি দেওয়া হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি বছরের এপ্রিল পর্যন্ত চলতি বকেয়া টাকা পরিশোধ করেছে। এছাড়া ২৪ মে পর্যন্ত চলতি বকেয়াও পরিশোধ করেছে।

পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সালেহ ইকবাল বলেন, বাংলাদেশ বিমানের সাথে যোগাযোগ হয়েছে। তারা খুব দ্রুত বকেয়া বিল পরিশোধের চেষ্টা করবেন। চলতি বিলগুলো বাংলাদেশ বিমান কর্তৃক পরিশোধ করা হচ্ছে।

জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিমানে প্রতিদিন প্রায় ১৩০০ থেকে ১৪০০ টন জ্বালানি সরবরাহ করা হয়ে থাকে। সেই হিসাবে প্রতিদিন প্রায় ১০ কোটি টাকার ওপরে তেল নিয়ে থাকে বাংলাদেশ বিমান।

প্রসঙ্গত, রাষ্ট্রীয় কোম্পানি পদ্মা অয়েল বিমানের জেট ফুয়েল সরবরাহ করে। তাদের কাছ থেকে প্রতিমাসে ৫০ কোটি টাকার বেশি জেট ফুয়েল কিনে বিমান। তবে বিভিন্ন সময়ে লোকসানের কথা বলে জেট ফুয়েলের দাম বকেয়া রেখেছে বিমান। বিপুল পরিমাণ বকেয়ার জোগান এসেছে দেশীয় ব্যাংক থেকে। ঋণের টাকায় কেনা এই তেলের দাম পরিশোধ না করাতে পদ্মাকে ব্যাংক ঋণের সুদও গুনতে হয়েছে। এরই পরিপ্রেক্ষিত গত ফেব্রুয়ারিতে একবার জ্বালানি তেল সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছিল জ্বালানি বিভাগ। এরপর নানা প্রতিশ্রুতির পর এই নির্দেশনা কার্যকর করা হয়।

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী