ছয় উপকেন্দ্র ও বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করতে যাচ্ছে ডিপিডিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২২, ১৯:৫৬আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৯:৫৬

বিতরণ ব্যবস্থার সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করে গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে নতুন ৬টি উপকেন্দ্র ও বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করতে যাচ্ছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি)। এজন্য বুধবার (২৪ আগস্ট) ডিপিডিসি কার্যালয়ে দুই চুক্তি সই করেছে ডিপিডিসি।

অনুষ্ঠানে জানানো হয়, বিতরণ ব্যবস্থার সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করে গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে ‘ডিপিডিসি'র আওতাধীন এলাকায় উপকেন্দ্র নির্মাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ ক্যাপাসিটর ব্যাংক এবং স্মার্ট গ্রিড ব্যবস্থার প্রবর্তন’ শীর্ষক প্রকল্পের অধীনে ৬টি উপকেন্দ্র ও বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের উদ্দেশে দুটি পৃথক চুক্তি স্বাক্ষর হয়েছে।

এএফডি'র অর্থায়নে প্রকল্পের প্যাকেজ-১ এর লট-১ বাস্তবায়নের জন্য ডিপিডিসি'র সঙ্গে জয়েন্ট ভেনচার অব লারসেন অ্যান্ড টারবো লিমিটেড অ্যান্ড এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের, এবং লট-২ বাস্তবায়নের জন্য জয়েন্ট ভেনচার অব এসপিটিডিই এবং রিভারি পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চুক্তি স্বাক্ষর হয়েছে।

ডিপিডিসি'র পক্ষ থেকে চুক্তিতে প্রতিষ্ঠানের কোম্পানি সচিব (উপ-সচিব) মো. আসাদুজ্জামান এবং জয়েন্ট ভেনচার অব লারসেন, টারবো অ্যান্ড এনার্জি প্যাকের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সুব্রত দত্ত গুপ্ত এবং জয়েন্ট ভেনচার অব এসপিটিডিই এবং রিভারি পাওয়ার লিমিটেডের পক্ষ হতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর  আবু বকর সিদ্দিক চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির অধীনে ৬টি নতুন উপকেন্দ্র নির্মাণ, একটি বিদ্যমান উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি ও বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করা হবে। যা বাস্তবায়িত হলে ডিপিডিসি'র নিয়ন্ত্রণাধীন এলাকায় ১৩২ কেডি লেভেলে ৪৮০ এমভিএ ও ৩৩কেভি লেভেল ৫২৫ এমভিএ বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি পাবে। পাওয়ার ফ্যাক্টর ০.৮৫ হতে ০.৯০ এ উন্নীত হবে। এছাড়া স্মার্ট গ্রিড ব্যবস্থা প্রবর্তনের ফলে মিটার ও ট্রান্সফরমারকে অনলাইন মনিটরিংয়ের আওতায় আনা যাবে যার মাধ্যমে রক্ষণাবেক্ষণ সময় ও খরচ হ্রাস পাবে। টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল উভয় ধরনের লস হ্রাস করাসহ নিরাপত্তার সঙ্গে সিস্টেম পরিচালনা করা সম্ভব হবে।

অনুষ্ঠানে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পাদনের ওপর গুরুত্ব দিয়ে বলেন,  প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে যেন কার্য সম্পাদন করা হয় তা নিশ্চিত করতে হবে। প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করার বিষয়ে সচেষ্ট থাকতে তিনি নির্দেশ দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিপিডিসির নির্বাহী পরিচালক ও যুগ্ম সচিব  মো. শাহরিয়াজ, নির্বাহী পরিচালক (অর্থ) মো. গোলাম মোস্তফা, নির্বাহী পরিচালক (প্রকৌশল) মো. গিয়াস উদ্দিন জোয়ার্দার, নির্বাহী পরিচালক (আইসিটি অ্যান্ড প্রকিউরমেন্ট) আবদুল্লাহ নোমান, প্রকল্প পরিচালকসহ ডিপিডিসি'র ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং লারসেন অ্যান্ড টারবো লিমিটেডের পক্ষ থেকে প্রতিষ্ঠানের অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান মো. আরিফুল হক, এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের এজিএম মো. আজিজুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের