সৌর বিদ্যুতে চলছে বিলবোর্ড, প্রতিমন্ত্রীর প্রশংসা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৮

ফেনীর একটি বিলবোর্ড চলছে সৌর বিদ্যুতে। প্রকৃতিবান্ধব জ্বালানি ব্যবহার, সেই সঙ্গে বিদ্যুতের ওপর চাপ কমাতে বিলবোর্ডে নগদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সম্প্রতি প্রতিমন্ত্রী তার ফেসবুক পেইজে এই তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা ২০৪১ সালের মধ্যে ক্লিন এনার্জি সোর্স থেকে ৪০ ভাগ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছি। এজন্য প্রয়োজন সবার অংশগ্রহণ। সৌরশক্তির এই বিলবোর্ডটি আশা করি অন্য প্রতিষ্ঠানগুলোকে সৃজনশীল বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনায় উৎসাহিত করবে।

বাংলাদেশে যে ডিজিটাল বিলবোর্ডগুলো রয়েছে তার সবগুলোই চলে গ্রিড থেকে বিদ্যুৎ নিয়ে। এই প্রথম এমন উদ্ভাবনী উদ্যোগ দেখালো নগদ। নগদের পথ ধরে এখন অন্য বিলবোর্ডগুলোও যদি নিজেদের বিদ্যুতের সংস্থান নিজেরাই করে তাহলে বিপুল পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হবে। বিলবোর্ডের পাশাপাশি দেশের ডিজিটাল সাইনবোর্ডেও এখন বাড়তি বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। সারা দেশে ঠিক কী পরিমাণ বিদ্যুৎ এমনভাবে রোজ অপচয় হচ্ছে তার কোনও হিসাব কারও কাছেই নেই। তবে এটি বিজ্ঞাপন প্রচারের নামে এক ধরনের অপচয় বলেই মনে করা হয়ে থাকে।

/এসএনএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের