বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিপর্যয় 

‘সমাধানের চেষ্টা চলছে, কতক্ষণ লাগবে বলা যাচ্ছে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২২, ১৫:৫০আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১৬:৩৪

জাতীয় গ্রিডে ত্রুটির কারণে ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। সমস্যা সমাধানে চেষ্টা চলছে, তবে কতক্ষণ লাগবে এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেডের (পিজিসিবি) জনসংযোগ কর্মকর্তা বদরুদ্দোজা সুমন।

পিজিসিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে গ্রিড ট্রিপ করে। এতে করে হঠাৎই রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, রাঙামাটি, টাঙ্গাইল ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় একযোগে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। 

বদরুদ্দোজা সুমন আরও জানান, যমুনার এ পাড়ের (দক্ষিণ-পূর্বাঞ্চলের) জেলাগুলোতে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে কোন কোন জেলা রয়েছে, তা এখনও সুনির্দিষ্ট করে জানা যায়নি।

পিজিসিবি সূত্র জানিয়েছে, কতক্ষণ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ ত্রুটি কোথায়, সেটাই এখনও শনাক্ত করা যায়নি। তবে তারা চেষ্টা করছেন দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে।

পিডিবির পরিচালক (জনসংযোগ) শামিম হাসান বলেন, ত্রুটি এখনও আমরা সুনির্দিষ্ট করতে পারিনি। তবে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ রিস্টোর করা হচ্ছে। সিলেটের বিয়ানিবাজারে পর্যন্ত বিদ্যুৎ এসেছে। এদিকে টঙ্গি পর্যন্ত কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ প্রচারাভিযানের উদ্বোধন
গ্যাসের ঘাটতিতে পরিবহন সংকট, ভাড়াও বেশি
ভাল্বের ত্রুটিতে আটকে আছে রূপপুর প্রথম ইউনিট 
সর্বশেষ খবর
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত